• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

ছেলের জন্য আইসিইউ ছাড়ার ঘণ্টা পর মারা গেলেন মা

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: জুলাই ২৯ ২০২১, ০২:১৪ পূর্বাহ্ণ
অ- অ+
ছেলের জন্য আইসিইউ ছাড়ার ঘণ্টা পর মারা গেলেন মা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মহামারি ভয়ানক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মা ও ছেলে দু’জনেই ভর্তি হন হাসপাতালে। মায়ের অবস্থা খারাপ হওয়ায় তাকে নেয়া হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)।

আইসিইউ বেডে মৃত্যুশয্যায় থাকা মা শোনেন ছেলের অবস্থাও খুব খারাপ। তারও আইসিইউ সাপোর্ট প্রয়োজন। ছেলের প্রয়োজনে মা ইশারা দিয়ে চিকিৎসককে বলেন, তাকে বাদ দিয়ে ছেলেকে যেন আইসিইউ সাপোর্ট দেয়া হয়।

এরপর পরিবারের অন্যান্য সদস্যদের মতামত নিয়ে মাকে আইসোলেশন সেন্টারে রাখেন চিকিৎসকরা। সেখানে ঘণ্টাখানেক পরই তার মৃত্যু হয়। বর্তমানে ছেলেটি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলের দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বুধবার (২৮ জুলাই) রাতে হাসপাতালের আইসিইউ বেডের ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাস এসব তথ্য জানান।

তিনি জানান, সপ্তাহখানেক আগে নগরের দিদার মার্কেট সিঅ্যান্ডবি কলোনী এলাকার বাসিন্দা কানন প্রুভা পাল নামে ৬৭ বছর বয়সী এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন পর তার ছেলে শিমুল পালও (৪২) করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হন।

এরইমধ্যে মা কানন প্রুভাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে তার অবস্থা দিন দিন অবনতি হচ্ছিল। গতকাল (মঙ্গলবার) শিমুলের শারীরিক অবস্থারও অবনতি হয়। তারও আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। কিন্তু কোথাও আইসিইউ বেড পাওয়া যাচ্ছিল না।

ডা. রাজদ্বীপ বিশ্বাস বলেন, ‘হাসপাতালের বেডে এমন খবর শুনে তার মা ইশারা করেন, তাকে বাদ দিয়ে যেন ছেলে শিমুলকে আইসিইউ সাপোর্ট দেয়া হয়। শেষে পরিবারের সবার সম্মতিতে চিকিৎসকরা মাকে বাদ দিয়ে ছেলে শিমুল পালকে আইসিইউ বেডে শিফট করান এবং মাকে আইসোলেশন বেডে নিয়ে যান। এ ঘটনার ঘণ্টাখানেক পরই বৃদ্ধা মা কানন প্রুভার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘সবকিছু জেনে যেন কিছুই করার নেই। মায়ের অবস্থাও খারাপ ছিল। তারপরও ছেলেকে যদি অন্য কোথাও আইসিইউ সাপোর্ট দেয়া যেত, তাহলে মাকে আইসোলেশন বেডে নেয়া লাগত না। বর্তমানে ছেলের অবস্থাও বেশি ভালো না।’

এসময় সবাইকে স্বাস্থবিধি মেনে চলার অনুরোধও জানান তিনি।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

সিভাসুতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন, ৯ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড

সিভাসুতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন, ৯ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড

শারীরিক প্রতিবন্ধী রোগীদের পাশে প্রয়াস সামাজিক সংগঠন

শারীরিক প্রতিবন্ধী রোগীদের পাশে প্রয়াস সামাজিক সংগঠন

পটিয়ায় জনকল্যাণে প্রবাসী জাকারিয়া কবিরের মানবিক দৃষ্টান্ত স্থাপন

পটিয়ায় জনকল্যাণে প্রবাসী জাকারিয়া কবিরের মানবিক দৃষ্টান্ত স্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে : অর্থমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে : অর্থমন্ত্রী

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.