• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

মওলানা ভাসানী ক্ষমতার জন্য নয়, রাজনীতি করেছেন মানুষের কল্যাণে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রকাশিত: জুলাই ২৫ ২০২১, ২৩:১০ অপরাহ্ণ
অ- অ+
১১ জুন প্রকৃত গণতন্ত্র মুক্তি দিবস: তথ্যমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত ন্যাপ সবসময়ই অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৫ জুলাই) দুপুরে প্রগতিশীল ন্যাপের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও মওলানা ভাসানীর দৌহিত্র পরশ ভাসানীর সভাপতিত্বে অনলাইন আলোচনা সভায় মন্ত্রী ঢাকায় তার বাসভবন থেকে যুক্ত হয়ে এ কথা বলেন।

মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করেছেন মানুষের কল্যাণে। এই নির্মোহ জননেতার কাছ থেকে আমাদের রাজনীতিবিদদের অনেক শেখার আছে।

প্রগতিশীল ন্যাপ দলটির জনমুখী কার্যক্রমের প্রশংসা করে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বলেন, ‘২০১৩-১৪-১৫ সালে যখন দেশে বিভীষিকাময় পরিস্থিতি তৈরির চেষ্টায় দিনের পর দিন মানুষকে অবরুদ্ধ করে রাখা হচ্ছিল এবং পেট্রোল বোমায় ঝলসে শত শত মানুষকে হত্যা, হাজার মানুষকে দগ্ধ করা হচ্ছিল, তখন যে কয়টি রাজনৈতিক দল প্রতিবাদমুখর ছিল, প্রগতিশীল ন্যাপ তাদের অন্যতম।’

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু, সকল মুক্তিযোদ্ধা, মওলানা ভাসানী এবং জাতীয় চারনেতার স্বপ্নের ঠিকানায় বাংলাদেশকে পৌঁছে দেয়া। এজন্য অন্য দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং পরশ ভাসানীর নেতৃত্বে প্রগতিশীল ন্যাপ এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।

মহামারির এসময় অক্সিজেন পাঠানোর জন্য এবং কয়েক লাখ টিকা উপহার হিসেবে দেয়ার জন্য ভারত সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এটি প্রকৃত বন্ধুত্বের উদাহরণ। একই সঙ্গে বাকি প্রতিশ্রুত টিকাও অচিরেই আসবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

লকডাউন নিয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, করোনা সংক্রমণ কমাতে না পারলে হাসপাতালে শুধু শয্যা সংখ্যা ক্রমাগত বাড়িয়ে লাভ হবে না। নিজের ও পরিবারের সুরক্ষার জন্য সরকারঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

প্রগতিশীল ন্যাপের সদস্য সচিব মোহাম্মদ আলী কিসমতের সঞ্চালনায় দলের সহ-আহ্বায়ক মো. ইলিয়াস, যুগ্ম আহ্বায়ক মো. বাবুল আহমেদ, মোহাম্মদ মনিরুল হাসান মনির, মৌসুমী দেওয়ান মিনু এবং জেলা প্রতিনিধিরা সভায় অংশ নেন।

ShareTweetShare

আরও পড়ুন

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা
রাজনীতি

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল
চট্টগ্রাম

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল
চট্টগ্রাম

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.