• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

সিএমপি’র ট্রাফিকে ‘বডি ওর্ন ক্যামেরা’ উদ্বোধন করলেন অতিরিক্ত কামশনার শ্যামল নাথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫ ২০২১, ১৭:৩০ অপরাহ্ণ
অ- অ+
সিএমপি’র ট্রাফিকে ‘বডি ওর্ন ক্যামেরা’ উদ্বোধন করলেন অতিরিক্ত কামশনার শ্যামল নাথ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সরকারের মন্ত্রী পরিষদ কর্তৃক ঘোষিত ১৪ দিনের কঠোর বিধি-নিষেধের তৃতীয় দিন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করা হয়েছে।

আজ (২৫ জুলাই) রোববার দুপুরে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশে টাইগার পাস মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক পুলিশ সার্জেন্ট মোঃ ওয়াসিম আরাফাত ও ট্রাফিক পুলিশ সার্জেন্ট নাজমুল আলম ছিদ্দিকীর শরীরে বসিয়ে দিয়ে এ ক্যামেরার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোঃ রইছ উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোঃ মাহামুদুল হাসান টি.আই (প্রশাসন) মোঃ মহিউদ্দিন খান, টি.আই (টাইগার পাস) শেখ ফরহাদুজ্জামান, ট্রাফিক সার্জেন্ট জাকির হোসাইন, ট্রাফিক সার্জেন্ট মোঃ ওয়াসিম আরাফাত, ট্রাফিক সার্জেন্ট নাজমুল আলম ছিদ্দিকী, ট্রাফিক সার্জেন্ট সঞ্জয় দে, ট্রাফিক সার্জেন্ট সুখেন কুমার দে প্রমূখ।

সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, রাজধানী ঢাকা ও সিলেটের পর চট্টগ্রাম মহানগরীর ৪ থানা ও ট্রাফিক বিভাগে প্রথম বারের মতো চালু হলো ‘বডি ওর্ন ক্যামেরা’।

এ ক্যামেরা চালুর মাধ্যমে সিএমপি’র প্রযুক্তিগত কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। এ ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি ক্যাপচার করা যায়। মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের কার্যক্রম সুচারুরূপে তদারকি করতে ‘বডি ওর্ন ক্যামেরা’ সহযোগিতা করবে। অনেক কিছু তাদের চোখ এড়িয়ে গেলেও ক্যামেরায় রেকর্ড হবে।

পরে যা দেখে তদন্ত কাজ সম্পন্ন করা যাবে। প্রথম দফায় সিএমপি’র ৪ থানায় ৭টি করে ২৮টি ও ট্রাফিক বিভাগে ২২টিসহ মোট ৫০টি ‘বডি ওর্ন ক্যামেরা’ দেয়া হয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশে ‘বডি ওর্ন ক্যামেরার’ কার্যক্রম চালু আছে।

পুলিশের কাজে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে সিএমপি’র এ উদ্যোগ। সিএমপিতে ট্রাফিকের পাশাপাশি অপবাধ দমন ও আইন-শৃংখলা রক্ষায় দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে এ ক্যামেরা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জিপিআরএস প্রযুক্তির মাধ্যমে যে কোন স্থান থেকে ক্যামেরা দেখে পুলিশের কার্যক্রম নিয়ন্ত্রণ ও নজরদারি করা যাবে। সিসি ক্যামেরার মত কাজ করবে এটি। ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু হলে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের অগোচরে অনেক কিছু বাদ পড়লেও ক্যামেরায় রেকর্ড হওয়া তথ্য ও ছবি কাজ দেবে। পাইলট প্রকল্পের আওতায় আপাতত সিএমপি’র ৪ থানা যথাক্রমে কোতোয়ালী, ডবলমুরিং, পাঁচলাইশ ও পতেঙ্গা এবং ট্রাফিক বিভাগে এ কার্যক্রম চালু করা হয়েছে। এতে সফলতা পেলে পর্যায়ক্রমে প্রত্যেক থানায় ক্যামেরাগুলো দেয়া হবে।

ট্রাফিক বিভাগে ‘বডি ওর্ন ক্যামেরা’ উদ্বোধনের পর কঠোর লকডাউনে সড়কে চলাচলকারী প্রাইভেট যানবাহন, মোটর সাইকেল ও রিক্সা ভ্যানে তল্লাশী অভিযান পরিচালনা করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।

এসময় অতি জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি। বিধি-নিষেধ অমান্য করে সড়কে বের হওয়ার দায়ে গত ৩ দিনে দু’শতাধিক যানবাহন আটক করা হয়েছে।

কঠোর লকডাউন বাস্তবায়নে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নেতৃত্বে মহানগরীর ৪টি প্রবেশ ও বাহির পথসহ মোট ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পক্ষ থেকে চেক পোস্ট বসানো হয়েছে। সরকারের নির্দেশনা যাতে কেউ অমান্য করতে না পারে সে লক্ষ্যে পুলিশের ক্রাইম ও ট্রাফিক বিভাগ চেক পোস্টগুলোতে তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে। প্রাইভেট গাড়ী ও রিক্সা যাত্রী কি কারণে বাসা থেকে বের হচ্ছে তা চেক পোস্টে তদারকি করা হচ্ছে বলে জানান শ্যামল কুমার নাথ।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

সিভাসুতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন, ৯ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড

সিভাসুতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন, ৯ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড

শারীরিক প্রতিবন্ধী রোগীদের পাশে প্রয়াস সামাজিক সংগঠন

শারীরিক প্রতিবন্ধী রোগীদের পাশে প্রয়াস সামাজিক সংগঠন

পটিয়ায় জনকল্যাণে প্রবাসী জাকারিয়া কবিরের মানবিক দৃষ্টান্ত স্থাপন

পটিয়ায় জনকল্যাণে প্রবাসী জাকারিয়া কবিরের মানবিক দৃষ্টান্ত স্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে : অর্থমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে : অর্থমন্ত্রী

দেশের বাজারে যাত্রা শুরু করল ইলেকট্রিক মোটরবাইক ‘ভি মটো’

দেশের বাজারে যাত্রা শুরু করল ইলেকট্রিক মোটরবাইক ‘ভি মটো’

ওষুধ ছিটিয়ে মশা কমানো প্রায় অসম্ভব

চসিকের সাবেক মেয়র রেজাউলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

সাউদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বিএনসিসি ক্যাম্পিং সম্পন্ন

সাউদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বিএনসিসি ক্যাম্পিং সম্পন্ন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.