• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

৯৯৯ ছাড়াও ঈদে হঠাৎ কাজে লাগতে পারে যে নম্বরগুলো

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: জুলাই ২১ ২০২১, ০৭:০৪ পূর্বাহ্ণ
অ- অ+
৯৯৯ ছাড়াও ঈদে হঠাৎ কাজে লাগতে পারে যে নম্বরগুলো
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বছর ঘুরে আবারও এসেছে ঈদুল আজহা। প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই চলে গেছেন গ্রামের বাড়ি। অনেকে এখনো পথে। খুশির এই সময়ে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনাও, যখন কী করা উচিত তা মাথায় আসে না। কোথায়, কীভাবে যোগাযোগ করবেন, তাও বুঝে উঠতে পারেন না অনেকেই।

এখন প্রায় সবার কাছেই আছে মোবাইল ফোন। যেকোনো দুর্ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনায় ধৈর্য ধরে ঠান্ডা মাথায় মোবাইল ফোনটি ব্যবহার করে সহজেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তাৎক্ষণিক সহায়তা পাওয়া সম্ভব। দ্রুত সহায়তা পেতে কিছু জরুরি ফোন নম্বর রেখে দিতে পারেন সংগ্রহে।

জাতীয় জরুরি সেবা (৯৯৯): যেকোনো পরিস্থিতিতে এখন সবচেয়ে জরুরি নম্বর হলো ৯৯৯। বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মতো বাংলাদেশেও চালু হওয়া জাতীয় জরুরি সেবা নম্বর এটি। যেকোনো ঘটনা–দুর্ঘটনায় জরুরি সেবা পেতে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ এই নম্বরে ফোন করতে পারেন।

পুলিশের অধীনে একটি কল সেন্টার পরিচালিত হচ্ছে দিনরাত ২৪ ঘণ্টা। ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা–সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। কোনো দুর্ঘটনার শিকার হলে ফোন করে সুনির্দিষ্ট তথ্য দিন। কোনো দুর্ঘটনা হলে ঘটনাস্থলের নাম, সড়ক নম্বর, বাড়ি নম্বর উল্লেখ করুন। অপরাধীকে দেখে থাকলে তার চেহারার বর্ণনা দিন, যতটা মনে থাকে। অপ্রাসঙ্গিক কথা ও আবেগ নিয়ন্ত্রণ করুন। অযথা এই নম্বরে ফোন করলে আপনার নম্বর ব্লক করা হতে পারে।

আগুন লাগলে ৯৯৯ ছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হটলাইনে ফোন করতে পারেন। এমন প্রয়োজনে +০২-২২৩৩৫৫৫৫৫,০১৭৩০-৩৩৬৬৯৯, ০১৭১৩-০৩৮১৮১-২ নম্বরে ফোন করুন।

এ ছাড়া প্রয়োজনে নিচের নম্বরগুলোও কাছে রাখতে পারেন। প্রয়োজনীয় সেবা নিতে ফোন করতে পারেন যেকোনো সময়—

ডিপিডিসি: ১৬১১৬

ডেসকো: ১৬১২০

তিতাস গ্যাসের যেকোনো তথ্য অনুসন্ধান বা অভিযোগের জন্য: ১৬৪৯৬ অথবা ০৯৬১২৩১৬৪৯৬

ঢাকা ওয়াসা: ১৬১৬২

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল: ১০৯ বা ১০৯২১

চাইল্ড হেল্প লাইন: ১০৯৮

সরকারি আইন সেবা: ১৬৪৩০

বিটিআরসি: ১০০

দুদক: ১০৬

ইউনিয়ন পরিষদ হেল্প লাইন: ১৬২৫৬

কৃষি কল সেন্টার: ১৬১২৩

বিটিসিএল: ১৬৪০২

মিথ্যা বা গুজব প্রচারের বিষয়টি নজরে এলে: ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮

দেশব্যাপী চলছে করোনার প্রকোপ। করোনা–সংক্রান্ত যেকোনো জরুরি সাহায্য পেতে ফোন করুন নিচের নম্বরগুলোতে—
স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বর: ১৬২৬৩

স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর: ৩৩৩

আইইডিসিআরের হটলাইন নম্বর: ১০৬৫৫

এ ছাড়া কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য হটলাইন নম্বর: ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০, ০১৩২১১৭৩৮৬৫

ShareTweetShare

আরও পড়ুন

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে : মন্ত্রী আযম খান
চট্টগ্রাম

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে : মন্ত্রী আযম খান

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী
অর্থনীতি

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর
অর্থনীতি

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের
জাতীয়

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
জাতীয়

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.