• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭’-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩ ২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
অ- অ+
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭’-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : মর্যাদাপূর্ণ স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডসের ত্রয়োদশ সংস্করণের জন্য আবেদন আহ্বান করেছে ব্রিটিশ কাউন্সিল। যারা যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে নিজ সম্প্রদায়, শিল্প খাত ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সাফল্য উদযাপনে এ অ্যাওয়ার্ডের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল। বিশ্বজুড়ে সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল।

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের ও প্রভাবকে স্বীকৃতি দিতে চার ক্যাটাগরিতে ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস দেওয়া হয়। ক্যাটাগরিগুলো হলো—জ্ঞান ও টেকসই উন্নয়ন, সংস্কৃতি–সৃজনশীলতা ও ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং ব্যবসা ও উদ্ভাবন। যোগ্য আবেদনকারীরা জাতীয় ও বৈশ্বিক দুই পর্যায়েই প্রতিযোগিতা করতে পারবেন।

ব্রিটিশ কাউন্সিলের বিচারকমণ্ডলী ২৮ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে থেকে চারজনকে আন্তর্জাতিক বিজয়ী হিসেবে নির্বাচন করবেন। পুরস্কার বিজয়ীদের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের পরিচিতি বাড়ানো, পেশাগত নেটওয়ার্ক বিস্তৃত করার সুযোগ রয়েছে। পাশাপাশি, নিজেদের ক্যারিয়ার আরও সমৃদ্ধ করতে যুক্তরাজ্যে বিশেষ নেটওয়ার্কিং সফরে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশেও জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগীদের সম্মান জানিয়ে বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ আগামী ১৫ অক্টোবর। বাংলাদেশে জাতীয় পর্যায়ের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী বছরের জানুয়ারিতে। অন্যদিকে, আন্তর্জাতিক পর্যায়ের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ২০২৭ সালের আগস্টে। এ ছাড়া ডিজিটাল ক্যাম্পেইনের মধ্য দিয়ে বিজয়ীদের গল্প ও সাফল্যের চিত্র সবার সামনে তুলে ধরবে ব্রিটিশ কাউন্সিল।

গত বছর বিশ্বের প্রায় ১০০ টি দেশ থেকে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১,৮০০ জনের বেশি অ্যালামনাই আবেদন করেন। ‘স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস-এর দ্বাদশ সংস্করণও বেশ সাড়া ফেলে। ২০২৫ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও খাতের বিজয়ী ও চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের সম্মাননা দেওয়া হয়।

গত বছরের আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এবারও আবেদন আহ্বান করেছে ব্রিটিশ কাউন্সিল। বিশ্বের বিভিন্ন দেশে শিল্প ও ব্যবসার খাত গড়ে তোলা, উদ্ভাবনে ভূমিকা রাখা এবং সমাজে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি করা যুক্তরাজ্যের সাবেক শিক্ষার্থীদের সম্মান জানাতেই এ আয়োজন।

অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৭ প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান বলেন, “যুক্তরাজ্যের সাবেক শিক্ষার্থীরা সেখানে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কীভাবে নিজেদের সমাজ, কর্মক্ষেত্র ও বৃহত্তর সমাজের কাজে লাগাচ্ছেন সেটাকে অনন্য উপায়ে উদযাপন করে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস। বাংলাদেশের যুক্তরাজ্য অ্যালামনাইদের মধ্যে আমরা তাঁদের বৈচিত্র্যময় কাজের ধরণ ও অনুপ্রেরণার জায়গাগুলো স্পষ্টভাবে দেখতে পাই। কেউ বিজ্ঞান ও উদ্ভাবন নিয়ে কাজ করছেন, কেউ সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছেন, আবার কেউ সৃজনশীল উদ্যোগের মাধ্যমে নতুন কিছু করছেন।”

“আমি সকল যোগ্য যুক্তরাজ্য অ্যালামনাইকে এ সুযোগটি কাজে লাফিয়ে নিজেদের সাফল্য উদযাপন ও তার পেছনের গল্প সবার সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে তাঁরা বিশ্বের বিভিন্ন দেশের পরিবর্তনকামী মানুষের একটি কমিউনিটির সঙ্গেও যুক্ত হতে পারবেন। এই অ্যাওয়ার্ড শুধু অ্যালামনাইদের অর্জনের স্বীকৃতি নয়, বরং তাঁদের কাজের প্রভাবকে আরও বিস্তৃত করা এবং নতুন সুযোগ ও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার একটি মাধ্যমও।”

আবেদনের বিস্তারিত, ক্যাটাগরি, আবেদনপ্রক্রিয়া ও যোগ্যতার শর্তাবলি জানতে ভিজিট করুন: https://www.britishcouncil.org.bd/en/study-uk/alumni-awards-2027

ShareTweetShare

আরও পড়ুন

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

বাজারে এলো ভিমোটোর নতুন দুইটি ইলেকট্রিক স্কুটার
অর্থনীতি

বাজারে এলো ভিমোটোর নতুন দুইটি ইলেকট্রিক স্কুটার

বাঁশখালীতে এতিমখানায় এপেক্স ক্লাব অব কর্ণফুলীর খাদ্যসামগ্রী বিতরণ
চট্টগ্রাম

বাঁশখালীতে এতিমখানায় এপেক্স ক্লাব অব কর্ণফুলীর খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি
চট্টগ্রাম

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি

চসিকের তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
চট্টগ্রাম

চসিকের তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামে পাকিস্তানসহ পাঁচ দেশের ৬৩ নাগরিক গ্রেপ্তার

চট্টগ্রামে পাকিস্তানসহ পাঁচ দেশের ৬৩ নাগরিক গ্রেপ্তার

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি

১৬০ টাকা কেজি কাঁচা মরিচ ১৪০ টাকায় গোল বেগুন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.