চট্টগ্রাম : সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত পরিবার ও বিভিন্ন হেফজখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকালে চট্টগ্রাম নগরের বেলভিউ হসপিটাল লিমিটেডের প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেলভিউ হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর জিকে লালা।
সংগঠনের সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএম কামাল উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইয়ং ওয়ান কর্পোরেশন মেডিকেলের চিফ মেডিকেল অফিসার ডা. এম জাকিরুল ইসলাম, উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নূর আকতার জাহান, রিহ্যাব সেন্ট্রাল কমিটির পরিচালক ও আয়োজন কমিটির চেয়ারম্যান সারিস্ত বিন্তে নুর, প্রয়াসের প্রধান পরিচালক মহসিন উল কাদের, পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, নারী উদ্যোক্তা খালেদা আক্তার চৌধুরী, ইনার হুইল ক্লাব অব অনন্যার প্রেসিডেন্ট মাসুদা নবী, সেক্রেটারি ফরিদা জামান, সেন্ট্রাল প্রেসিডেন্ট সায়মা সুলতান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী মোহাম্মদ কামাল উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি জাহেদুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক ম. ওমর ফারুক খান আসিফ, সহ-সাধারণ সম্পাদক মো. ইসমাইল, আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব, সংস্কৃতিক সম্পাদক মিনহাজুল হক মিনার, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কার্যকরী সদস্য রুবায়েত রশীদ, তাওসিফ তাসওয়ার হোসেন, মো. তারেক, মোশাররফ হোসেন, হাসান ইহলান চৌধুরী ও মো. আমিন।
অনুষ্ঠানে জিকে লালা বলেন, ‘সামাজিক সংগঠন প্রয়াস দেশ সেবায় ১৮ বছর ধরে নিরলস সেবা দিয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব অনন্যার পক্ষ থেকে একজন ক্যানসার রোগীর উন্নত চিকিৎসার জন্য তার পরিবারকে এককালীন চেক হস্তান্তর করা হয়।
















