• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ১১ ২০২৬, ১৮:৫০ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ জুন) তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে একেএম শামছুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ সেন্টার, সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) ও চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আইএফএফ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের সমুদ্রসীমায় সকল জাহাজের গতিবিধি, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সংরক্ষণ করে থাকে, যা সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অপরদিকে, সিএনআরডি নৌবাহিনীর একটি গবেষণা ও উদ্ভাবনমুখী প্রতিষ্ঠান, যেখানে জ্বালানি পরিশোধন প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে গবেষণা ও উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনের অংশ হিসেবে প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম ড্রাই ডকের কার্যক্রমও পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন বেসামরিক জাহাজের মেরামত, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ কার্যক্রম পরিচালনা করে দেশের সামুদ্রিক শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ সময় তিনি চট্টগ্রাম ড্রাই ডকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

শামছুল ইসলাম প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতির আলোকে চট্টগ্রাম ড্রাই ডকের গুরুত্ব অপরিসীম বলেও উল্লেখ করেন এবং চট্টগ্রাম ড্রাই ডকের পেশাগত ও কারিগরি দক্ষতার প্রশংসা করেন।

শামছুল ইসলাম কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন লিমিটেড পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সক্ষমতা, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।

পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের অগ্রগতি, প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনশক্তির প্রশংসা করেন।

শামছুল ইসলাম দেশের সামুদ্রিক নিরাপত্তা, জাহাজ নির্মাণ শিল্প ও প্রতিরক্ষা খাতের টেকসই উন্নয়নে সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

কেকে/এমএ

ShareTweetShare

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ
চট্টগ্রাম

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের
অর্থনীতি

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
লীড-২

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
চট্টগ্রাম

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি
অর্থনীতি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

চট্টগ্রামে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব-৭

চট্টগ্রামে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব-৭

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত

সেপ্টেম্বর-অক্টোবর ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ সময় : মেয়র শাহাদাত

সেপ্টেম্বর-অক্টোবর ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ সময় : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.