• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ : প্রতিমন্ত্রী মীর হেলাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ৯ ২০২৬, ১৮:৫৮ অপরাহ্ণ
অ- অ+
স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ : প্রতিমন্ত্রী মীর হেলাল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

হাটহাজারী, চট্টগ্রাম : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কেন্দ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীল অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে,এই কেন্দ্রের প্রতিষ্ঠা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। যার মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক তথ্য বিনিময় ও সামুদ্রিক গবেষণার নতুন যুগে প্রবেশ করলো।’

মঙ্গলবার (৯ জুন) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ একটি সামুদ্রিক দেশ। বঙ্গোপসাগরকে ঘিরে দেশের অর্থনীতি, পরিবেশ, আবহাওয়া ও জীবিকা বহুলাংশে নির্ভরশীল। তাই স্যাটেলাইট ভিত্তিক সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কেন্দ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আবহাওয়া পূর্বাভাস, সমুদ্র গবেষণা, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।’

‘বাংলাদেশের সমুদ্রসীমায় বিপুল পরিমাণ সম্পদ এখনো যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না। সমুদ্রের কোথায় কী সম্পদ রয়েছে, কীভাবে তা সর্বোচ্চ কার্যকরভাবে ব্যবহার করা যায়—এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের অভাব রয়েছে। নতুন এই কেন্দ্র সেই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সংশ্লিষ্ট অংশীজনদের কাছে পৌঁছে দেবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও নীল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর দেশে অনেক মানুষের প্রাণহানি ঘটে, এর অন্যতম কারণ যথাসময়ে নির্ভুল পূর্বাভাসের অভাব। স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার কার্যক্রম শুরু করার ফলে দুর্যোগের পূর্বাভাস আরো নির্ভুল হবে এবং জনগণকে আগাম সতর্ক করা সহজ হবে। ফলশ্রুতিতে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘মৎস্য খাতের উন্নয়নে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উপকূলীয় ও গভীর সমুদ্রে মাছের অবস্থান, আবহাওয়ার পরিস্থিতি এবং সমুদ্রের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য সরবরাহের মাধ্যমে জেলে ও মৎস্যশিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপকৃত হবেন। এতে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কার্যক্রম আরো সম্প্রসারিত হবে।’

মীর হেলাল উদ্দিন বাংলাদেশে এই কেন্দ্র প্রতিষ্ঠার জন্য চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শিয়েন, সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর প্রফেসর ড. কুবি ও সংশ্লিষ্ট সকলের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।

তিনি বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ, সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের যৌথ উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রাকে ত্বরান্বিত করবে।’

চবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শেওপেং, সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি ডেপুটি ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. ফু বিন।

প্রতিমন্ত্রী স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারের উদ্বোধন করেন।

ShareTweetShare

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ
চট্টগ্রাম

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের
অর্থনীতি

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
লীড-২

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
চট্টগ্রাম

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি
অর্থনীতি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

চট্টগ্রামে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব-৭

চট্টগ্রামে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব-৭

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত

সেপ্টেম্বর-অক্টোবর ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ সময় : মেয়র শাহাদাত

সেপ্টেম্বর-অক্টোবর ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ সময় : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.