চট্টগ্রাম : চট্টগ্রাম সিটির আগ্রাবাদে লাকী প্লাজায় মানসম্মত মিষ্টি ও প্রিমিয়াম ফুড আইটেম নিয়ে জমকালো আয়োজনের মাধ্যমে পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে এর উদ্বোধন করেন পিউরিয়া ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান ইকবাল উদ্দিন ও পরিচালক কপিল উদ্দিন।
অনুষ্ঠানে ইকবাল উদ্দিন বলেন, “মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পিউরিয়া দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নতুন এই শোরুমের মাধ্যমে আগ্রাবাদ এলাকার ক্রেতারা প্রিমিয়াম মানের মিষ্টি ও বিভিন্ন ফুড আইটেম সহজেই সংগ্রহ করতে পারবেন।”
কপিল উদ্দিন বলেন, “গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পিউরিয়া কাজ করে যাচ্ছে। সুলভ মূল্যে উন্নতমানের খাদ্যপণ্য পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি গাজী আবদুর রাজ্জাক ও হাফেজ মুফতি শফি উদ্দিন মিনহাজ। এ সময় তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
















