• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ১৯ ২০২৬, ১৫:৩৫ অপরাহ্ণ
অ- অ+
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : নজরুল ইসলাম
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য মো. নজরুল ইসলাম বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল দল-মত এবং জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।’

সোমবার (১৮ মে) রাতে সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ উপলক্ষে আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত সদস্য সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সম্মেলনে নজরুল ইসলাম আরও বলেন, ‘৭০ শতাংশ মানুষ গণভোটে রায় দিয়েছে। কিন্তু সরকার জনগণের এই রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেশকে আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত করছে। আমরা এই সরকারকে জনআকাঙ্ক্ষার বিপরীত কোনো কাজ করতে দেবো না। গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে আমরা জনগণকে সাথে নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তুলবো।’

​তিনি বলেন, ‘নগরীর দেয়াল থেকে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গাদ্দারির ভূমিকা পালন করেছে। ছাত্র-জনতা জুলাইয়ের গাদ্দারদের কখনো ছাড় দেবে না।’

​থানা আমীর আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মোরশেদুল ইসলাম চৌধুরী।

তিনি আগামীর দেশ পরিচালনায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন।

​থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীনের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে আল-কুরআন থেকে দারস পেশ করেন মহানগরী জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন।

ShareTweetShare

আরও পড়ুন

অসহায়ের পাশে না দাঁড়ালে ডিগ্রির মূল্য নেই : চট্টগ্রামের ডিসি
চট্টগ্রাম

সিটির প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম চলছে : প্রশাসক শাহাদাত হোসেন

চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন চার ট্রেন চালু

রেলওয়েকে ঢেলে সাজানোর ঘোষণা প্রতিমন্ত্রী মীর হেলালের

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

সিভাসুতে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
লীড-২

পুরোনো সংখ্যা

সর্বশেষ

টিআইসিতে শুক্রবার কথক নাট্য সম্প্রদায়ের নাটক ‘মুচিরাম গুড়’

চট্টগ্রামের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’

শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার : এমপি এনাম

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.