• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০ ২০২৬, ১৮:৪৭ অপরাহ্ণ
অ- অ+
চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

হাটহাজারী, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাধারণ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চবির বোটানিক্যাল গার্ডেন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া। অতিথি ছিলেন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এম. আবদুল গফুর ও প্রফেসর ড. মো. আতিকুর রহমান। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম।

মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘আমি উদ্ভিদবিজ্ঞান বিভাগের একজন সাবেক শিক্ষার্থী এবং আমার কর্মজীবন শুরু হয়েছিল এ বিভাগের শিক্ষকতার মাধ্যমে। এ বিভাগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।’

তিনি উদ্ভিদবিজ্ঞান বিভাগের গৌরবময় ইতিহাস তুলে ধরে স্মৃতিচারণ করেন। বিভাগের তৎকালীন শিক্ষকদের অবদান তুলে ধরেন।

উপাচার্য তার পিএইচডি ডিগ্রি অর্জন এবং চবিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের পথচলা সম্পর্কে আলোচনা করেন।

তিনি বলেন, ‘বর্তমান সময়ে শিক্ষক শিক্ষক, শিক্ষার্থী শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আগের মতো সেই সুসম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক নেই।’

মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।

উপাচার্য নবীনদের অভিনন্দন জানান এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানান।

মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘নতুন সেশনে ওবিই কারিকুলামে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শুরু হবে আগামী ৩ মে থেকে। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বৈপ্লবিক ঘটনা।’

নতুন কারিকুলামে পাঠদানের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীর সহযোগিতা কামনা করেন তিনি। নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

শামীম উদ্দিন বলেন, ‘প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা এ জায়গায় এসেছো, সেজন্য কাঙ্খিত ফলাফল তোমাদের অর্জন করতে হবে।’

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে সর্বদা নৈতিকতা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, তোমরা এ বিভাগের এম্বাসাডর, তোমাদের সাথে এ বিভাগের তথা বিশ্ববিদ্যালয়ের সম্মান জড়িয়ে আছে।’

মো. কামাল উদ্দিন বলেন, ‘উদ্ভিদবিজ্ঞান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি বিভাগ। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ বিভাগের অবদান রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে রূপ দেওয়ার ক্ষেত্রেও এ বিভাগের ভূমিকা রয়েছে।’

তিনি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভ কামনা জানিয়ে বলেন, ‘নিজেকে যোগ্য করে গড়ে তোলো। আগামী দিনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে সমৃদ্ধ করো। তোমাদের মাধ্যমে এ বিভাগের সুনাম বৃদ্ধি পাবে।’

বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভাগের তিন বিদায়ী কর্মকর্তা-কর্মচারীকে উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাধারণ শিক্ষা সফরের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি
বিনোদন

কবিতা : সুখ-দুঃখের বর্ষা

বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে দ্রুত ঘর নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের
চট্টগ্রাম

বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে দ্রুত ঘর নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

চট্টগ্রামের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বিনোদন

চট্টগ্রামের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.