• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

এসএ গ্রুপের মালিক পক্ষের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬ ২০২৬, ২১:২৩ অপরাহ্ণ
অ- অ+
এসএ গ্রুপের মালিক পক্ষের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার হোতা, ব্যাংক লুট ও ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহাবুদ্দিন আলম গংয়ের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকবৃন্দ ও নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি।

বক্তারা বলেন, ‘এসএ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলম গংয়ের বিরুদ্ধে ব্যাংক লুট ও ঋণখেলাপিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত হলেও রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং উল্টো সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।’

মানবন্ধনে বক্তারা আরও বলেন, ‘শাহাবুদ্দিন আলমের বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় শাহাবুদ্দিন আলম, তার মা লায়লা বেগম, স্ত্রী ইয়াছমিন আলম, দুই সন্তান সাজ্জাদ আরেফিন আলম ও শাহারিয়ার আরেফিন আলমের নামে। আর আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির সংবাদ প্রকাশ করায় চট্টগ্রামের অনলাইন টিভি সি ভিশনের সাংবাদিক আরিয়ান লেনিনের নাম জড়িয়ে শত কোটি টাকার মামলা দায়ের করা হয়। মামলা করার পর ভেজাল ও নিম্নমানের গুড়ো দুধ গোয়ালিনী ফুল ক্রিম মিল্কের পেজে আরিয়ান লেনিনের ছবি যুক্ত করে নানা অপপ্রচার করতে থাকে এসএ গ্রুপ। অথচ ইতোমধ্যে গোয়ালিনী ফুল ক্রিম মিল্ক বাজার থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে আদালত।’

বক্তারা বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে। একইসঙ্গে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন জরুরি।’

সাংবাদিক নেতারা অবিলম্বে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানবন্ধনে বক্তারা এসএ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলমের প্রতি অবিলম্বে মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ রানা, সি ভিশনের সম্পাদক এসএম আকাশ, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, দৈনিক এখনই সময়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি, সাংবাদিক আবু হেনা খোকন, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল, মুহাম্মদ রফিকুল ইসলাম, শিব্বির আহমেদ ওসমানী, আরাফাত কাদের, রাকিব উদ্দিন, রেজাউল করিম বাবলু, সিএইচডি নিউজের আব্দুল আওয়াল মুন্না, বাবলু বড়ুয়া, আনিসুর রহমান, চ্যানেল এস প্রতিনিধি রুমেন চৌধুরী, মো. জামশেদ ইসলাম, সানি দাশ, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজান সমরকন্দী, রেখা আলম, শহীদুল ইসলাম, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম বাবলু, ক্যামেরা জার্নালিস্ট শওকত, সাংবাদিক রাজীব।

উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক প্রান্ত বড়ুয়া, সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে শ্রাবণ বড়ুয়া, এনসিপি পটিয়া উপজেলার যুগ্ম সমন্বয়কারী রিয়াজ মোহাম্মদ সাকিব, সি ভিশন দর্শক ফোরামের সাংগঠনিক সম্পাদক নিলয় বড়ুয়া, জুলাইযোদ্ধা মুবিন উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক আহমদ উল্লাহ সাকিব, জুলাইযোদ্ধা আরিফ।

ShareTweetShare

আরও পড়ুন

চবির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অর্থনীতি

চবির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মহেশ খালের প্রাণ ফিরিয়ে দিতে চাই : সাঈদ নোমান
চট্টগ্রাম

মহেশ খালের প্রাণ ফিরিয়ে দিতে চাই : সাঈদ নোমান

সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সাঈদ নোমান
চট্টগ্রাম

সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারমে মুন্না-রফিক চ্যাম্পিয়ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারমে মুন্না-রফিক চ্যাম্পিয়ন

ফটিকছড়ি উত্তরের ‘সদর’ দক্ষিণে নয়, উত্তরেই চান স্থানীয়রা
চট্টগ্রাম

ফটিকছড়ি উত্তরের ‘সদর’ দক্ষিণে নয়, উত্তরেই চান স্থানীয়রা

চট্টগ্রামে গ্রাম আদালত সক্রিয়করণ ও টেকসইকরণে প্রশাসনের ভূমিকা নিয়ে মতবিনিময়
চট্টগ্রাম

চট্টগ্রামে গ্রাম আদালত সক্রিয়করণ ও টেকসইকরণে প্রশাসনের ভূমিকা নিয়ে মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চবির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চবির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মহেশ খালের প্রাণ ফিরিয়ে দিতে চাই : সাঈদ নোমান

মহেশ খালের প্রাণ ফিরিয়ে দিতে চাই : সাঈদ নোমান

কবিতা : বড় ছেলের গান

কবিতা : বড় ছেলের গান

সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সাঈদ নোমান

সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারমে মুন্না-রফিক চ্যাম্পিয়ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারমে মুন্না-রফিক চ্যাম্পিয়ন

ফটিকছড়ি উত্তরের ‘সদর’ দক্ষিণে নয়, উত্তরেই চান স্থানীয়রা

ফটিকছড়ি উত্তরের ‘সদর’ দক্ষিণে নয়, উত্তরেই চান স্থানীয়রা

চট্টগ্রামে গ্রাম আদালত সক্রিয়করণ ও টেকসইকরণে প্রশাসনের ভূমিকা নিয়ে মতবিনিময়

চট্টগ্রামে গ্রাম আদালত সক্রিয়করণ ও টেকসইকরণে প্রশাসনের ভূমিকা নিয়ে মতবিনিময়

ক্ষমতা ও বিদ্রোহের আখ্যান ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’

ক্ষমতা ও বিদ্রোহের আখ্যান ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : আমিন রশিদ

মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : আমিন রশিদ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.