• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-১

কারিগরি ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা মেয়র শাহাদাতের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫ ২০২৬, ১৭:০৯ অপরাহ্ণ
অ- অ+
কারিগরি ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা মেয়র শাহাদাতের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : ‘বিশ্বমুখী হই, আমাদের সাথে’ স্লোগানকে সামনে রেখে আনশিন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার অ্যান্ড কনসালটেন্সির আয়োজনে জাপানে এপ্রিল ২০২৬ সেশনে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ‘ভিসা সফলতা উদযাপন’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। আনশিন জাপান কনসালটেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, ওয়েল আপ টেকনোলজির পরিচালক বখতিয়ার হোসেন, নিপ্পন একাডেমির শিক্ষক শাহেদুল ইসলাম এবং যুব সংগঠক জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে শাহাদাত হোসেন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এখনো কৃষি, তৈরি পোশাক ও প্রবাসী আয়—এই তিন খাতের ওপর নির্ভরশীল। তবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ওষুধশিল্প ও অর্ধপরিবাহী (সেমিকন্ডাক্টর) চিপ শিল্পসহ নতুন খাতগুলোতে গুরুত্ব দিতে হবে।’

‘বিশ্বে সেমিকন্ডাক্টর চিপের চাহিদা দ্রুত বাড়ছে এবং বাংলাদেশ এ খাতে সম্ভাবনা কাজে লাগাতে পারে।’

তিনি আরও বলেন, ‘জাপান শুধু পড়াশোনার দেশ নয়; এটি শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সৃজনশীলতার পাঠশালা।’

শিক্ষার্থীরা সেখানে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর অপরিহার্য বলেও শাহাদাত হোসেন উল্লেখ করেন।

নগর ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব উদ্যোগের ওপর জোর দিয়ে মেয়র বলেন, ‘শহরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে।’

দৈনন্দিন প্লাস্টিক ও জৈব বর্জ্য পুনঃব্যবহারের মাধ্যমে সার, বিদ্যুৎ ও বিকল্প জ্বালানি উৎপাদনের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

বিদেশগমন প্রসঙ্গে শাহাদাত হোসেন বলেন, ‘শুধু কর্মসংস্থানের জন্য নয়, বরং উন্নত দেশের প্রযুক্তি ও দক্ষতা অর্জন করে তা দেশে প্রয়োগ করার মানসিকতা থাকতে হবে। এটাই প্রকৃত দেশপ্রেম।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘জাপানে গিয়ে অর্জিত দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।’

ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, ‘ইংরেজির পাশাপাশি জাপানি, আরবি ও কোরীয় ভাষার দক্ষতা আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে।’

এ লক্ষ্যে সিটি কর্পোরেশনের উদ্যোগে কারিগরি ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

তারিকুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতের পথে এগোতে শৃঙ্খলা, অধ্যবসায় ও সততার কোনো বিকল্প নেই।’

শিক্ষার্থীদের এই মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান তিনি।

নাজিম উদ্দিন বলেন, ‘জাপানের শিক্ষা ও গবেষণা পরিবেশ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। দেশে ফিরে সেই অভিজ্ঞতা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

অন্য বক্তারা বলেন, ‘জাপানসহ উন্নত দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে এবং এ ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান তরুণদের বৈশ্বিক কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানের শেষপর্বে ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

ShareTweetShare

আরও পড়ুন

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা
তথ্যপ্রযুক্তি

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো
বিনোদন

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু
চট্টগ্রাম

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী
চট্টগ্রাম

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার
বিনোদন

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহউদ্দিন মামুন

স্বাস্থ্যসেবায় ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি গল্প নয়, প্রমাণ

জোরারগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও মুখোশ উদ্ধার

জোরারগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও মুখোশ উদ্ধার

অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি

অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.