• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪ ২০২৬, ১৮:৪৪ অপরাহ্ণ
অ- অ+
ডিসি পার্কে এক মাসে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সীতাকুণ্ড, চট্টগ্রাম : পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে চট্টগ্রামের উপকূলবর্তী সীতাকুণ্ডের ডিসি পার্কে ১০ সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ডিসি পার্ককে একটি আদর্শ, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল পার্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এক মাসের মধ্যে পার্কটিতে ৫৪ প্রজাতির মোট ১০ সহস্রাধিক গাছ রোপণ করা হবে। উদ্বোধনের দিনই ২ হাজার গাছ রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।’

জাহিদুল ইসলাম জানান, পরিকল্পিতভাবে পার্কের চারপাশে কৃষ্ণচূড়া ও সোনালু গাছ রোপণ করা হবে, যাতে পার্কের সৌন্দর্য বাড়ে এবং উপর থেকে দেখলেও এটি দৃষ্টিনন্দন মনে হয়। পাশাপাশি পার্কের উত্তরাংশে ফলজ বাগান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে জাম, পেয়ারা, কাঁঠালসহ বিভিন্ন ফলের গাছ লাগানো হবে। এতে পাখির আবাসস্থল তৈরি হবে এবং দর্শনার্থীরাও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। এছাড়া উপকূলীয় এলাকার উপযোগী বিভিন্ন প্রজাতির গাছ, ঔষধি ও বিরল প্রজাতির গাছ রোপণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, ‘পার্কটিতে প্রযুক্তির ছোঁয়ার পাশাপাশি একটি শীতল ও সবুজ পরিবেশ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে একদিকে পরিবেশের উন্নয়ন ঘটবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। নির্মল বাতাস ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করে মানুষের সুস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ বিনোদনকেন্দ্র গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।’

‘মানুষ যেন পরিবার নিয়ে নিরাপদে সময় কাটাতে পারে এবং প্রকৃতির সান্নিধ্যে আনন্দ উপভোগ করতে পারে—সেই পরিবেশ নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে। ইতোমধ্যে পার্কটি সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এটিকে একটি প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ পার্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

গত ফুল উৎসবে ১৪০ প্রজাতির ফুল প্রদর্শিত হয়েছিল উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘সেই আয়োজন সারা দেশে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। দর্শনার্থীদের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে পার্কের উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। নগরায়ন ও শিল্পায়নের ফলে হারিয়ে যাওয়া বনভূমি পুনরুদ্ধার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

পুঁজিবাজারে এবি সিদ্দিকের অবদান স্মরণ করল সিএসই
অর্থনীতি

পুঁজিবাজারে এবি সিদ্দিকের অবদান স্মরণ করল সিএসই

চুয়েটে বিএমই বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
লীড-২

চুয়েটে বিএমই বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহবুবের রহমান
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহবুবের রহমান

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান
চট্টগ্রাম

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান

চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
চট্টগ্রাম

চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বৃহস্পতিবার আউলিয়া হাফেজনগরীর ৯১তম উরছ শরীফ

আগ্রাবাদে ছালামত আলী শাহ্ আমিরীর ওরশ সোমবার

পেকুয়ায় স্লুইসগেটের ইজারা বাতিল, নিয়ন্ত্রণ থাকবে উপজেলা ও ইউনিয়ন পরিষদের কাছে

পেকুয়ায় স্লুইসগেটের ইজারা বাতিল, নিয়ন্ত্রণ থাকবে উপজেলা ও ইউনিয়ন পরিষদের কাছে

ফজলুল কাদের চৌধুরীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফজলুল কাদের চৌধুরীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে : প্রতিমন্ত্রী হেলাল

সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে : প্রতিমন্ত্রী হেলাল

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.