• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতা

সিবার্তা ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭ ২০২৫, ১৭:৩১ অপরাহ্ণ
অ- অ+
সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের মূল্য বাড়ল কেজিতে ৩০ টাকা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বাজারে আচানক লাফিয়ে বাড়ছে পেঁয়াজের মূল্য। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৩০-৪০ টাকা বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। অন্য দিকে বেড়েছে কয়েকটি সবজির মূল্য।

আজ শুক্রবার (৭ নভেম্বর) ঢাকার কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

রাজধানীতে আচমকা লাগামহীন হয়ে পড়েছে পেঁয়াজের বাজার। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে অন্তত ৩০-৪০ টাকা পর্যন্ত।

বিক্রেতারা বলছেন, ‘খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়।’

কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘পাইকারি পর্যায়ে দাম বাড়ায় এর প্রভাব খুচরা পর্যায়েও পড়েছে। সরবরাহ না বাড়লে সামনে বাজার আরও অস্থির হওয়ার আশঙ্কা রয়েছে।’

আর আড়তদারা শোনাচ্ছেন মজুত শেষ হয়ে যাওয়ার কথা। পেঁয়াজের আড়তদার আতিকুর রহমান বলেন, ‘দেশি পেঁয়াজের মজুত শেষের দিকে, ভারত থেকেও আমদানি হচ্ছে না; এর ওপর বৃষ্টিতে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কিছুটা সংকট দেখা দিয়েছে। যার প্রভাবে দাম বাড়ছে।’

তবে, এসব অভিযোগ মানতে নারাজ ক্রেতারা। গৃহিণী সালমা বেগম বলেন, ‘রান্নায় পেঁয়াজ প্রতিদিনই প্রয়োজন হয়। এই গুরুত্বপূর্ণ পণ্যটির মূল্য নিয়ে প্রায়ই বাজারে অস্থিরতা তৈরি করে অসাধু ব্যবসায়ীরা। এবারও তাই হচ্ছে বাজারে। হঠাৎ মূল্য এতো বেড়ে গেছে যে, এক কেজির জায়গায় দুই কেজি পেঁয়াজ কিনতে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে।’

এদিকে বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করলেও ওঠানামা করছে দাম। সপ্তাহ ব্যবধানে কয়েকটি শাক-সবজির দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, ‘সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে শিম, বেগুন, টমেটো, শসা, করোলাসহ কয়েকটি সবজির দাম।’

রাজধানীর কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শিমুল বলেন, ‘কয়েক সবজির দাম বেড়েছে। মূলত এখনও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ বাড়েনি। বাজারে প্রতি কেজি টমেটো ১২০-১৫০ টাকা, শিম ৮০-৯০ টাকা, করলা ৮০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটোল ৬০ টাকা ও মুলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি বেগুন ৮০-১২০ টাকা, ধুন্দল ৭০ টাকা, কহি ৫০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, আলু ২৫ টাকা ও শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।’

এছাড়া প্রতি পিস ছোট সাইজের ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। আর প্রতি আঁটি লাল শাক ২০ টাকা, পালং শাক ২৫ টাকা, ডাটা শাক ২০ টাকা ও মুলা শাক বিক্রি হচ্ছে ২০ টাকায়।

সরবরাহ বাড়ানো ও বাজারে কার্যকর তদারকি নিশ্চিত না হলে পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। ভোক্তাদের অভিযোগ, নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরাতে এখনই কঠোর নজরদারি জরুরি।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.