• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৮ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে “বাস্তব প্রয়োগে ইকো-ইনোভেশন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩ ২০২৫, ১৬:৫৩ অপরাহ্ণ
অ- অ+
সাউদার্ন ইউনিভার্সিটিতে “বাস্তব প্রয়োগে ইকো-ইনোভেশন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে উদ্যোগের “বাস্তব প্রয়োগে ইকো-ইনোভেশন: সবুজ রসায়ন ও প্রকৌশলের মাধ্যমে টেকসই উন্নয়ন ও পরিবেশগত দায়িত্বশীলতার অগ্রগতি” শীর্ষক সেমিনার সম্প্রতি বিভাগীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার আবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. তাসনিমা জান্নাত। সেমিনারে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রবন্ধে তাসনিমা জান্নাত বলেন, ‘সবুজ রসায়ন ও প্রকৌশল একটি উদীয়মান বৈজ্ঞানিক ও প্রকৌশল দর্শন, যা পরিবেশসম্মত রাসায়নিক প্রক্রিয়া ও পণ্য উদ্ভাবনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং কর্মী ও ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। এই দর্শনের মূল উদ্দেশ্য হলো বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা বজায় রাখা। এই বিজ্ঞান ও প্রকৌশল শাখা ১২টি নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয়, যার মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি ব্যবহার, নিরাপদ রাসায়নিক বেছে নেওয়া এবং দূষণ হ্রাস। এর মাধ্যমে শিল্প পরিবেশতত্ত্ব ও অর্থনৈতিক সাশ্রয় সমন্বয় করে একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এই গবেষণায় সবুজ ও টেকসই পদ্ধতির উদ্ভাবনের ওপর আলোকপাত করা হয়েছে। যেমন- পরিবেশে ভারী ধাতু সনাক্তের জন্য সবুজ দ্রাবক ব্যবহার করে স্পেকট্রোফোটোমেট্রিক পদ্ধতি উন্নয়ন এবং সিমেন্টের আংশিক বিকল্প হিসেবে বর্জ্য লৌহ স্ল্যাগ ও গার্মেন্টসের ফেলে দেওয়া পলিয়েস্টার ফাইবার ব্যবহার। গবেষণায় দেখা গেছে, লৌহ ও ভেনাডিয়ামের পরিমাপে পানিই সবচেয়ে কার্যকর সবুজ দ্রাবক। অন্যদিকে, সিমেন্টের সঙ্গে ১৫ শতাংশ গ্রাউন্ড গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ ও পলিয়েস্টার ফাইবার মিশ্রণের ফলে নির্মাণ সিলিন্ডারে সর্বাধিক চাপ সহনশীলতা (৬ দশমিক ৪৩ মেগাপ্যাস্কেল) লক্ষ্য করা গেছে।’

তিনি উল্লেখ করেন, এই উদ্ভাবনী পদ্ধতিগুলো সবুজ রসায়ন ও প্রকৌশলের দুটি গুরুত্বপূর্ণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এগুলো পরিবেশ বান্ধব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বিভিন্ন পরিবেশগত সমস্যার টেকসই সমাধান দিচ্ছে। এটি শুধু একটি বৈজ্ঞানিক উদ্যোগ নয়, বরং একটি ক্রমবর্ধমান সামাজিক আন্দোলন হিসেবেও বিবেচিত হচ্ছে।

সেমিনারের শেষ পর্বে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা সবুজ রসায়ন ও প্রকৌশলের বিভিন্ন দিক নিয়ে জিজ্ঞাসা করেন এবং বক্তারা সেগুলোর উত্তর প্রদান করেন।

ShareTweetShare

আরও পড়ুন

চমেক হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ভাড়ায় শৃঙ্খলা আনা হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

চমেক হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ভাড়ায় শৃঙ্খলা আনা হবে : মেয়র শাহাদাত

চবিতে চালু হচ্ছে ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার
লীড-২

চবিতে চালু হচ্ছে ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার

পুলিশ সপ্তাহ-২০২৬ : দৌড় প্রতিযোগিতায় ট্রিপল সাফল্য সিএমপির ইয়ামিনের
খেলাধুলা

পুলিশ সপ্তাহ-২০২৬ : দৌড় প্রতিযোগিতায় ট্রিপল সাফল্য সিএমপির ইয়ামিনের

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি
অর্থনীতি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

গ্রিন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

গ্রিন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ : মেয়র শাহাদাত

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রদ্যোতকুমার বড়ুয়া ও সুসেনকান্তি দাশ
বিনোদন

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রদ্যোতকুমার বড়ুয়া ও সুসেনকান্তি দাশ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টিআইসিতে ‘কিংবদন্তির গান’ : রায়হান আনোয়ারের মুগ্ধতা ছড়ানো একক সংগীতানুষ্ঠান

টিআইসিতে ‘কিংবদন্তির গান’ : রায়হান আনোয়ারের মুগ্ধতা ছড়ানো একক সংগীতানুষ্ঠান

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ : বিভাগীয় কমিশনার

ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ : বিভাগীয় কমিশনার

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.