• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

সীতাকুণ্ড শঙ্কর মঠে স্বামী ব্রহ্মানন্দের আবির্ভাব ও তিরোধান উৎসব উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২৪ ২০২৫, ১৩:৩৬ অপরাহ্ণ
অ- অ+
সীতাকুণ্ড শঙ্কর মঠে স্বামী ব্রহ্মানন্দের আবির্ভাব ও তিরোধান উৎসব উদযাপন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড আন্তর্জাতিক শঙ্কর মঠের স্থপতি যোগতত্ত্ববিদ ১০৮ স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেবের আবির্ভাব ও তিরোধান তিথি উৎসব সোমবার (২৩ জুন) মঠ প্রাঙ্গনে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর মধ্যে ছিল-মঙ্গলারতি, গুরুবন্দনা, প্রার্থনা সঙ্গীত, সকল মহারাজের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, শ্রীশ্রী চন্ডীপাঠ, মাতৃবন্দনা, শ্রীশ্রী বিশ্ব শান্তি গীতাযজ্ঞ, হরি ওঁ কীর্ত্তন, দীক্ষানুষ্ঠান, ভোগরাগ, পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগসঙ্গীত, প্রসাদ বিতরণ ও “স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেবের যোগতত্ত্ব বর্ণন” বিষয়ক আলোচনা।

শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ পরিচালনা ও ধর্মসভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। শঙ্কর মঠ ও মিশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অজিত কুমার শীলের সঞ্চালনায় ধর্মসভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তড়িৎ কুমার ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন সন্তোষানন্দ মহারাজ, মুক্তানন্দ গিরি মহারাজ, জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, অজিত কুমার শীল, অঅনজন দাশ, রনজিত কুমার শীল, কল্লোল সেন, প্রদীপ মহাজন জহর।

মঠের সাধু-সন্ন্যাসী, মহানগর, বিভিন্ন জেলা-উপজেলা কমিটি ও ভক্ত-শিষ্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

তপনানন্দ গিরি মহারাজ বলেন, ‘চট্টগ্রাম শহরের ৮ মাইল উত্তরে ফতেয়াবাদ গ্রামে ১২৬৭ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণাত্রয়োদশী তিথিতে গুরুদাস বৈদ্য ও যশোদা সুন্দরীর সংসারে শ্রীশ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেব জন্মগ্রহণ করেন। তাঁর বাল্য নাম ছিল নবীন বৈদ্য। যৌবনে নবীন সাধু নামে তিনি সুপরিচিত হন। নবীন সাধু বাল্যকাল হইতে ধর্ম অনুরক্ত ছিলেন। তিনি আয়ুর্বেদ শাস্ত্র, বেদ বেদান্ত ও বিভিন্ন ধর্ম গ্রন্থাদি চর্চা করতেন। ফতেয়াবাদে সাধুর পাহাড়ে শ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজ প্রতিষ্ঠিত সত্যানন্দ মঠে বসে সাধনা করতেন শ্রীশ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেব। সে সময়ে স্বামী সত্যানন্দ গিরি মহারাজের নির্দেশে সীতাকুণ্ডে এসে ধ্যান-সাধনা ও গীতা প্রচারের মাধ্যমে শঙ্কর মঠ প্রতিষ্ঠা করেন তিনি। ১৩৩২ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণাত্রয়োদশী তিথিতে অর্থাৎ জন্ম তিথিতেই শঙ্কর মঠে ৬৫ বৎসর বয়সে পদ্মাসনে উপবিষ্ট অবস্থায় ধ্যানযোগে ১০৮ স্বামী ব্রহ্মানন্দ পরমহংস মহারাজ ব্রহ্মানন্দে নির্বাণ সমাধি লাভ করেন। তিনি একাধারে কবি, মনস্তত্ববিদ ও দার্শনিক ছিলেন। তাঁর আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর ও আলোকিত সমাজ বিনির্মাণ হবে।’

ShareTweetShare

আরও পড়ুন

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প
বিনোদন

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল
চট্টগ্রাম

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.