• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুক্রবার আর্ট ফিল্ম ‘মায়া’র প্রদর্শনী

চট্টগ্রাম
প্রকাশিত: নভেম্বর ২৫ ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুক্রবার আর্ট ফিল্ম ‘মায়া’র প্রদর্শনী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সমাজ বাস্তবতার করুণ চিত্র ও মানবিক সম্পর্কের গভীর গল্প নিয়ে নির্মিত আর্ট ফিল্ম ‘মায়া’ আগামী শুক্রবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মূল অডিটোরিয়ামে প্রদর্শিত হতে যাচ্ছে। এদিন চলচ্চিত্রটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে- প্রথমটি বিকাল ৫টা থেকে ৬টা এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাসরীন হীরা। চিত্রনাট্য লিখেছেন শাহীন চৌধুরী। সংগীত পরিচালনা করেছেন ফরিদ বঙ্গবাসী। কণ্ঠ দিয়েছেন সেলিম ও তাবাসসুম তামান্না। সার্বিক সহযোগিতায় ছিলেন সায়েম উদ্দিন। শিল্প নির্দেশনা ও সহকারী পরিচালনা করেছেন বড়ুয়া সিমান্ত। এছাড়া ফিল্মটি প্রযোজনা করেছে এঞ্জেলা আর্ট ও প্রভাতী শিশু কিশোর আনন্দ উৎসব।

চলচ্চিত্রটির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন সুনীল ধর, সুজীত ধর বাপ্পী, গোলাম মাওলা জসিম, হেমা বড়ুয়া, মোশারফ ভূঁইয়া পলাশ, রাবেয়া জামান এঞ্জেলা, রুদ্র, পাভেল, সায়ন্তনী আদ্রয়ান, আরোহী, কথা, নাসরিন হিরা, বিনা, জেমিমা, দেবদুইতা, সায়েম উদ্দিন, নাহিদ, এসবি ইমরান, মেহেদী, অংক, ফরহাদ, জাওয়াদ, অনিমেষ, শুভ, ফাহিম, জহির প্রমুখ।

‘মায়া’ চলচ্চিত্রের কাহিনী দাসপ্রথা-পরবর্তী সমাজের সামন্তবাদী বাস্তবতার আলোকে নির্মিত। গল্পে দেখা যায়-চিকিৎসার অভাবে মা-বাবার মৃত্যুতে ভাইয়ের কাঁধে নেমে আসে সংসারের ভার। একমাত্র বোনকে লেখাপড়া শেখানোর স্বপ্ন দেখলেও দারিদ্র্য ও সামাজিক বাস্তবতা তাদের জীবনকে বাধাগ্রস্ত করে। অল্প বয়সেই বোনকে বিয়ের মাধ্যমে সংসারী হতে হয়। সেখানেও তাকে সহ্য করতে হয় অকথ্য নির্যাতন। এক ঝড়ো রাতে পরিবারের মানুষজন নিমন্ত্রণে বাইরে গেলে বোনকে ঘরে তালাবন্দি রেখে যাওয়া হয়। ভয়ার্ত বোন ভাইকে ফোন করলে সে ছুটে আসে তাকে বাঁচাতে। কিন্তু শেষ পর্যন্ত বজ্রপাতে ভাইয়ের মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যু সহ্য করতে না পেরে বোনও আত্মহননের পথ বেছে নেয়।

ফিল্মটির নির্মাতা বলেন, ‘মায়া’ সমাজে প্রচলিত বাল্যবিবাহ, যৌতুক, মাদক, বখাটেদের উৎপীড়নসহ নানা সামাজিক ব্যাধির নির্মম বাস্তবতা তুলে ধরেছে। দেড় বছর পরিশ্রমের পর এটি নির্মাণ করা সম্ভব হয়েছে।’ তবে তিনি মনে করেন, চট্টগ্রামে ভালো স্পন্সর ও প্রডিউসারের অভাবে সৃজনশীল কাজ করা কঠিন হয়ে পড়ছে।

নির্মাতার আশা ‘মায়া’ দর্শকদের হৃদয়ে পৌঁছাবে এবং সমাজ বাস্তবতার বিরুদ্ধে ভাবনার খোরাক জোগাবে।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.