• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ১১ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে পাঁচটি নতুন পণ্য ও সেবা আনল হুয়াওয়ে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০ ২০২৪, ১৯:৩৭ অপরাহ্ণ
অ- অ+
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে পাঁচটি নতুন পণ্য ও সেবা আনল হুয়াওয়ে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনকে এগিয়ে নিতে বাংলাদেশে পাঁচটি আধুনিক পণ্য ও সেবা এনেছে হুয়াওয়ে। ঢাকাস্থ হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে হুয়াওয়ের ডিজিটাল পাওয়ার বিভাগের শীর্ষ কর্মকর্তারা ও ইপিসি (ইঞ্জিনিয়ারিং, প্রকিওরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন) সহযোগীরা উপস্থিত ছিলেন।

আধুনিক পণ্য ও সেবাগুলোর মধ্যে রয়েছে দুইটি ইনভার্টার, দুইটি এনার্জি স্টোরেজ সিস্টেম ও একটি এআই-চালিত এনার্জি ম্যানেজমেন্ট অ্যাসিস্টেন্ট। এগুলোর ব্যবহার বাংলাদেশকে এর নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করবে। হুয়াওয়ের নতুন ইনভার্টারগুলো হল সান২০০০-১৫০কে-এমজি০ ও সান২০০০-১২-২৫কেটিএল-এমবি০ এবং ইনার্জি স্টোরেজ সিস্টেমগুলো হলো ২এমডব্লিউএইচ ইএসএস ও এলইউএনএ২০০০-৭/১৪/২১-এস১। এছাড়া, সর্বাধুনিক এআই-চালিত এনার্জি ম্যানেজমেন্ট অ্যাসিস্টেন্ট হিসেবে এসেছে ইএমএমএ-এ০২।

অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর নিক্সিয়াওপেং বলেন, ‘আমাদের সহযোগী ও গ্রাহকদের জন্য আমরা এমন সব উন্নত প্রযুক্তি আনতে চাই, যেগুলি তাদের চাহিদা অনুযায়ী সেবা দিতে পারবে। এ পাঁচটি পণ্যে অত্যাধুনিক সেফটি ফিচারসহ জ্বালানী সাশ্রয়ের জন্য অপ্টিমাইজেশনের সুবিধা রয়েছে। আমরা বিশ্বাস করি, এগুলো বাংলাদেশের ডিজিটাল পাওয়ার খাতকে আরো মজবুত করবে।’

ইনভার্টারগুলোতে রয়েছে উন্নত সব সেফটি ফিচার। এগুলোতে প্রথম বারের মত ব্যবহার করা হয়েছে পিভি গ্রাউন্ড-ফল্ট প্রোটেকশন, যা গ্রিড কানেকশনের সময় গ্রাউন্ড-ফল্ট সনাক্ত করে ১৫ মিলিসেকেন্ডের মধ্যে ভূপৃষ্ঠের সঙ্গে সংযোগ বিছিন্ন করে নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া, ইনভার্টারগুলোতে ডিসি ও এসি উভয় দিকে কানেক্টরের তাপমাত্রা নিরীক্ষা করার জন্য রয়েছে স্মার্ট কানেক্টর টেম্পারেচার ডিটেকশন। অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধ করার জন্য এ প্রযুক্তি অতিরিক্ত তাপমাত্রা সনাক্ত হওয়ার ০.৫ সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইনভার্টার বন্ধ করে দেয়।

এছাড়া অগ্নি নির্বাপনের জন্য এ ইনভার্টারগুলিতে সর্বোচ্চ মানের এএফসিআই আর্ক প্রটেকশনসহ রয়েছে অ্যাকটিভ আর্ক এক্সটিংগুইশিংয়ের (উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহ সনাক্ত ও বাধা দেওয়ার ক্ষমতা) ব্যবস্থা। এটি সনাক্তকরণের সীমা ৪৫০ মিটার পর্যন্ত বৃদ্ধি করে, যা লার্জ-স্কেল সিঅ্যান্ডআই অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত। এর বিশেষ স্মার্ট স্ট্রিং-লেভেল ডিসকানেক্ট ফিচার দক্ষতা ও দ্রুততার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে ডিসির দিকের নিরাপত্তা নিশ্চিত করে। এ ইনভার্টারগুলো আউটপুট পাওয়ার ৫০ শতাংশ বাড়িয়ে একটি প্রকল্পের ব্যয় কমাতে পারে।

সান২০০০-১২-২৫কেটিএল-এমবি০ বসতবাড়িতে ব্যবহারের উপযোগী একটি হাইব্রিড ইনভার্টার। এতে ১২ কিলোওয়াট ও ২৫ কিলোওয়াটের অপশন রয়েছে এবং এটি ২ এমপিপিটিএস/৪ ইনপুট ও ৩০এ/২০এ’-এর হায়ার ইনপুট কারেন্ট সাপোর্ট করে। এছাড়া, ইনভার্টারটি হাইব্রিড সিনারিওতে সর্বোচ্চ ১৩.২ কিলোওয়াট/২৫ কিলোওয়াটের ডিসচার্জ পাওয়ার দিয়ে বহুমুখী ব্যবহার ও কার্যকারিতা নিশ্চিত করতে পারে।

এলইউএনএ২০০০-৭/১৪/২১-এস১-এ আছে মডিউল+ আর্কিটেকচার, যাতে রয়েছে প্যাক লেভেল ইন্ডিপেন্ডেন্ট অপ্টিমাইজেশন ও পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ইএমএম-এ০২ হল হুয়াওয়ের সর্বাধুনিক এআইভিত্তিক এনার্জি ম্যানেজমেন্ট অ্যাসিস্টেন্ট, যা ওয়ানস্টপ ম্যানেজমেন্ট ও স্মার্ট কনট্রোলের মাধ্যমে বসতবাড়ির বৈদ্যুতিক যন্ত্র নিয়ন্ত্রণ করে সক্ষমতা ও গ্রাহকসেবার মান বাড়াতে সাহায্য করে।

হুয়াওয়ে ২০২১ সাল থেকে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করছে। বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য হুয়াওয়ের ৫০ জনের একটি নিবেদিত টিম রয়েছে। ২০২৩ সালে জাতীয় গ্রিডে সংযোজনের জন্য হুয়াওয়ে একটি ১০০ মেগাওয়াট সম্পন্ন ইউটিলিটি প্রকল্প বাস্তবায়ন করেছে। পাশাপাশি, মনপুরা উপজেলায় ২২ মেগাওয়াট আওয়ার ইএসএস সক্ষমতা সম্পন্ন বাংলাদেশের বৃহত্তম ও প্রথম মাইক্রো গ্রিড প্রকল্পও বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি। একইসাথে, প্রতিষ্ঠানের পার্টনারদের সাথে নিয়ে ৭২টিরও বেশি সোলার রুফটপ প্রকল্পের সফল বাস্তবায়ন করেছে।

ShareTweetShare

আরও পড়ুন

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া
তথ্যপ্রযুক্তি

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ
অর্থনীতি

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

আট কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির বড় ক্যাম্পেইন ঘোষণা
তথ্যপ্রযুক্তি

আট কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির বড় ক্যাম্পেইন ঘোষণা

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
তথ্যপ্রযুক্তি

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলল ‘বাংলালিংক পাওয়ার’
তথ্যপ্রযুক্তি

তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলল ‘বাংলালিংক পাওয়ার’

নতুন অপো এ৬এস প্রোর সাথে ঈদ মেগা অফার ঘোষণা
তথ্যপ্রযুক্তি

নতুন অপো এ৬এস প্রোর সাথে ঈদ মেগা অফার ঘোষণা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.