• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

পটিয়ায় বিক্ষোভ সমাবেশ/সাংবাদিক নির্যাতন ও হামলাকারীদের গ্রেফতারে দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬ ২০২৪, ২৩:২৯ অপরাহ্ণ
অ- অ+
পটিয়ায় বিক্ষোভ সমাবেশ/সাংবাদিক নির্যাতন ও হামলাকারীদের গ্রেফতারে দাবি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পুরো দেশে সাংবাদিক খুন, নির্যাতন, প্রেস ক্লাবে হামলা ও ভাংচুরের প্রতিবাদে পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার (১৬ আগস্ট) বিকালে পৌর সদরের পোস্ট অফিস এলাকার প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম পটিয়া কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে পুরো দেশে সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হয়। অতি দ্রুত হত্যকারী ও হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।’

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা ও তাদের সুরক্ষার দাবি তুলে নেতৃবৃন্দ বলেন, ‘মাঠে নেমে এখনো পর্যন্ত আমরা কোন সাংবাদিক হত্যা, হামলা, নির্যাতনের সুবিচার আদায় করতে পারিনি। নির্যাতিত সাংবাদিকদের অপরাধ তারা সত্য সংবাদ সংগ্রহের কাজে নেমেছিল। বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্র মানবতার জন্য সাংবাদিকরা লড়াই করে যাচ্ছে। কিন্তু আমরা মার খাচ্ছি। আজো গণমাধ্যমকর্মী আইন পাশ করা হয়নি। সব ক্ষেত্রেই আমরা পদে পদে নির্যাতিত হচ্ছি সব ক্ষেত্রেই। অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্ঠা মুহাম্মদ ইউনূসের কাছে বিনীত অনুরোধ, কয়েক দিনের মধ্যেই সাংবাদিক নির্যাতনকারী, হেনস্থাকারী, হামলাকারীদের গ্রেফতারে কার্যকরী পদক্ষেপ নিন।’

বক্তারা বলেন, ‘সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, দেশ ও জাতির সামনে প্রকত সত্য তুলে ধরা এ  পেশায় নিয়োজিতদের পেশাগত ও নৈতিক দায়িত্ব। কিন্তু, দু:খের বিষয় এ দায়িত্ব পালন করতে গিয়েই সাংবাদিকরা হত্যা ও অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। গুটি কয়েক সাংবাদিকের ব্যক্তিগত আচরণে সংক্ষুদ্ব হয়ে কেউ অহেতুক সাংবাদিক হত্যা ও নির্যাতন এবং প্রেস ক্লাবে হামলার মত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে তা মুক্ত সাংবাদিকতাকে  বাধাগ্রস্ত করবে।’

বক্তারা সরকারের প্রতি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এতে সংহতি প্রকাশকারীরা দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কাজে নিয়োজিত যে কোন সাংবাদিকের পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন।

পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএমএকে জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আহমদ উল্লাহ, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, কার্য নির্বাহী সদস্য নুর হোসেন, আবেদুজ্জমান আমিরী, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিনজু, এসএম রহমান, সুজিত দত্ত, মো. শাহজাহান, ওবায়দুল হক পিবলু, সদস্য কাউছার আলম, তাপস দে আকাশ, এসএম জুয়েল, আবদুল্লাহ আল নোমান।

সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রাজনীতিবিদ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বাবুল, জাপার নেতা নুরুল ইসলাম, দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দে, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক এনামুল হক মঞ্জু, সাংবাদিক পলাশ রক্ষিত, উপজেলা গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন হিরু, শিক্ষক নেতা রুবেল দাশ, মনসুর আহমদ মঞ্জু।

সংহতি প্রকাশকারীরা দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কাজে নিয়োজিত যে কোন সাংবাদিকের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.