• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিক্ষা

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২ ২০২৬, ২১:২২ অপরাহ্ণ
অ- অ+
আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি : শাহাদাত হোসেন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : প্রিমিয়ার ইউনিভার্সিটি বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। দেশের উচ্চশিক্ষার মাননিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের পাঁচটি একাডেমিক প্রোগ্রামের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চিঠির মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএ (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব লজ (এলএলবি অনার্স), বিএসএস (অনার্স) ইন ইকোনমিক্স ও বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) প্রোগ্রামের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সিদ্ধান্তের কথা জানায়।

অ্যাক্রেডিটেশন প্রাপ্তি বলতে বোঝায়, কোনো বিশ্ববিদ্যালয় বা তার নির্দিষ্ট শিক্ষাক্রমকে রাষ্ট্রীয় ও স্বীকৃত মাননিয়ন্ত্রণকারী সংস্থা নির্দিষ্ট মানদণ্ডে যাচাই–বাছাই করে মানসম্মত হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া। এ ক্ষেত্রে শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রমের গুণগত মান, শিক্ষকবৃন্দের যোগ্যতা, গবেষণা ও অবকাঠামো, শিক্ষার্থীসেবা এবং প্রশাসনিক সক্ষমতা—সবকিছু কঠোরভাবে মূল্যায়ন করা হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক অ্যাক্রেডিটেশন পাওয়ার অর্থ হল সংশ্লিষ্ট প্রোগ্রামগুলো জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে—যার ফলে ওই ডিগ্রির গ্রহণযোগ্যতা দেশ-বিদেশে বৃদ্ধি পায়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ সম্প্রসারিত হয় এবং বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হওয়ার স্বীকৃতি মেলে।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক পাঠানো পত্র হস্তান্তর অনুষ্ঠানে এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

তিন বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেই যথেষ্ট নয়; সেই ডিগ্রির মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানসম্মত না হলে একটি ডিগ্রি কেবল সার্টিফিকেটে পরিণত হয়, যা ব্যক্তি কিংবা সমাজ—কারও জন্যই কার্যকর নয়। অ্যাক্রেডিটেশন প্রাপ্তির মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রমাণ করেছে যে, তারা আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।’

শাহাদাত হোসেন এই অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অর্জিত মান ধরে রাখা এবং অবশিষ্ট প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে ইনশাআল্লাহ। অস্ট্রেলিয়া, কানাডাসহ আধুনিক বিশ্বের বেশকিছু বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। নার্সিংসহ বিভিন্ন যুগোপযোগী বিষয়ে প্রিমিয়ারে ডিগ্রি প্রদান করা হবে যেগুলো তরুণদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে ‍তুলবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

শাহাদাত হোসেন আরও বলেন, ‘এই অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্তি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম, কো-কারিকুলার কার্যক্রম, অবকাঠামো ও প্রশাসনিক দক্ষতার গুণগত মানের একটি শক্তিশালী স্বীকৃতি।’

গর্বের এই সাফল্যের পেছনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন—বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে তিনি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.