• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

২০২৪/প্রথম প্রান্তিকে বৈশ্বিক মার্কেট শেয়ারে ইনফিনিক্সের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২৬ ২০২৪, ১৩:০২ অপরাহ্ণ
অ- অ+
২০২৪/প্রথম প্রান্তিকে বৈশ্বিক মার্কেট শেয়ারে ইনফিনিক্সের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

শেনজেন, চীন: প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক মার্কেট শেয়ারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) বৈশ্বিক ত্রৈমাসিক মোবাইল ফোন ট্র্যাকারের তথ্যানুযায়ী, পৃথিবীর প্রধান স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে বছরে সর্বোচ্চ বৈশ্বিক মার্কেট শেয়ারে প্রবৃদ্ধি অর্জন করেছে কোম্পানিটি।

২০২৪ সালের প্রথম প্রান্তিকে তাদের বার্ষিক মার্কেট শেয়ার এক দশমিক সাত শতাংশ থেকে তিন দশমিক সাত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া, পৃথিবীব্যাপী কোম্পানিটির স্মার্টফোন চালান ১৫০ দশমিক ছয় শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে টানা চার প্রান্তিকে দ্রুত ও টেকসই প্রবৃদ্ধি বজায় রেখেছে এ ব্র্যান্ড।

ইনফিনিক্সের জেনারেল ম্যানেজার টনি ঝাও বলেন, ‘২০২৪ সালের প্রথম প্রান্তিকে এমন অসাধারণ পারফরম্যান্স দেখাতে পেরে আমরা খুবই আনন্দিত। প্রযুক্তিপ্রিয় গ্রাহকদের হাতে সাশ্রয়ী দামে সেরা মানের ফোন পৌঁছে দিতে আমাদের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমাদের প্রশংসিত ইনফিনিক্স নোট ৪০ সিরিজ ও ইনফিনিক্স জিটি ২০ প্রো। এ ফোনগুলো ভোক্তাদের চার্জিং ও গেমিং পারফরম্যান্স সংক্রান্ত প্রয়োজনীয়তা মিটিয়েছে। পাশাপাশি, বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রথম সারির উদ্ভাবক হিসেবে আমাদের অবস্থানও দৃঢ় করেছে।’

আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মত গুরুত্বপূর্ণ বাজারে ইনফিনিক্সের পারফরম্যান্স ছিল লক্ষণীয়। ২০টির বেশি দেশে স্মার্টফোন মার্কেট শেয়ারের ক্ষেত্রে সেরা পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে ব্র্যান্ডটি। পৃথিবীর বৃহত্তর ভোক্তাগোষ্ঠীর কাছে আধুনিক প্রযুক্তি সহজলভ্য করে তুলতে ইনফিনিক্স দৃঢ়প্রতিজ্ঞ। অসাধারণ এ অর্জনের মধ্য দিয়ে সেই প্রতিজ্ঞার কথাই ফুটে ওঠে।

তাছাড়া, ইনফিনিক্সকে ২০২৪ সালের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ষষ্ঠ সেরা উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে ফাস্ট কোম্পানি। সম্মানজনক এ তালিকায় একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছে ইনফিনিক্স।

ইনফিনিক্সের জোরালো বৈশ্বিক মার্কেট শেয়ার অর্জনের পেছনে আছে তরুণদের পছন্দের সঙ্গে মিল রেখে পণ্য বাজারে আনা, উদ্ভাবনী পণ্য ও সৃজনশীল মার্কেটিং। ইনফিনিক্স নোট ৪০ সিরিজ এবং জিটি ২০ প্রো বাজারে এনে গেমারদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে কোম্পানিটি।

এসব ফোনে যুক্ত করা হয়েছে নয়া অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০, যার লক্ষ্য ছিল চার্জিং নিয়ে গ্রাহকদের দাবি পূরণ করা। এ ফিচারগুলোর মধ্যে আছে ১০০ ওয়াট মাল্টি-স্পিড ফাস্টচার্জ, ওয়্যারলেস ম্যাগচার্জ ও মাল্টি-ফাংশনিং চার্জিং মোড সাপোর্টকারী চিতা এক্স১ চিপ। ইনফিনিক্স জিটি ২০ প্রো এ মূল্যের মধ্যে একমাত্র ফোন যাতে একটি গেমিং ডিসপ্লে চিপ যুক্ত আছে। ব্যবহারকারীদের গেমিং অভিজ্ঞতা উন্নত করাই এটির লক্ষ্য।

২০২৪ সালের প্রথম প্রান্তিকে ইনফিনিক্সের এসব অর্জনের মাধ্যমে উদ্ভাবনী ও সাশ্রয়ী দামের পণ্য সরবরাহ, বহুমুখী মার্কেটিং পদ্ধতির ব্যবহার ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতি কোম্পানিটির প্রতিশ্রুতি প্রতিফলিত হয়। এ ব্র্যান্ডের বৈচিত্র্যময় ও তরুণকেন্দ্রিক মার্কেটিং কৌশল এটির অসাধারণ বৈশ্বিক পারফরম্যান্স ও খ্যাতির পেছনে অবদান রেখেছে। ভবিষ্যতে ব্যবহারকারীদের উন্নত পণ্য ও সেবা প্রদান, নয়া মানদণ্ড স্থাপন ও আরো বেশি সাফল্য অর্জনের চেষ্টা করাই ইনফিনিক্সের লক্ষ্য।

ShareTweetShare

আরও পড়ুন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
তথ্যপ্রযুক্তি

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
তথ্যপ্রযুক্তি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো
তথ্যপ্রযুক্তি

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ
তথ্যপ্রযুক্তি

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.