• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

ব্যবসায়/বিক্রয়ের বিরাট হাটে চলছে কোরবানির পশু কেনা-বেচা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ১২ ২০২৪, ২০:২১ অপরাহ্ণ
অ- অ+
ব্যবসায়/বিক্রয়ের বিরাট হাটে চলছে কোরবানির পশু কেনা-বেচা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ঈদুল আযহার মৌসুমে অনলাইনের মাধ্যমে কোরবানির পশু কেনা-বেচা শুরু করেছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও বিশ্বস্ত মার্কেটপ্লেস বিক্রয়। এ লক্ষ্যে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের সঙ্গে শুরু করেছে ‘বিরাট হাট ২০২৪’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের আওতায় বিক্রয়ের প্ল্যাটফর্মে কোরবানির পশু কেনা-বেচা শুরু হয়েছে। এছাড়াও, এ ক্যাম্পেইনে একটি অনলাইন কনটেস্টের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা দামের আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকবে।

ঢাকা উত্তর সিটির মহাখালীতে বিক্রয়ের হেড অফিসে সম্প্রতি বিক্রয় ও মিনিস্টারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের মাধ্যমে ক্যাম্পেইনটি শুরু হয়। বিক্রয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঈশিতা শারমিন ও মিনিস্টার হাই-টেক পার্কের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া চুক্তিতে সই করেন। অষ্টম বারের মত বিক্রয়ের বিরাট হাট ক্যাম্পেইনের টাইটেল স্পন্সর হল মিনিস্টার।

প্রতি বছরের মত এবারো ঈদুল আযহায় বিক্রয়ের গ্রাহকদের জন্য থাকছে অসংখ্য গবাদি পশুর সমাহার। এ বছর বিক্রয়ের ওয়েবসাইটে দশ হাজার কোরবানির পশুর বিজ্ঞাপন পোস্ট হওয়ার আশা করা হচ্ছে। গেল বছরের বিরাট হাট ক্যাম্পেইনে বিক্রয়তে নয় হাজারেরও বেশি গবাদি পশুর বিজ্ঞাপন পোস্ট করা হয়েছিল।

বিরাট হাট ২০২৪’-এর অনলাইন কনটেস্টে অংশ নিতে ব্যবহারকারী ও মেম্বারদেরকে বিরাট হাটের থিম সংয়ের সঙ্গে একটি ভিডিও তৈরি করে ফেসবুক, টিক টক, ইউটিউব অথবা Bikroy ব্লগে শেয়ার করতে হবে। সেরা ১৩ জন ভিডিও ক্রিয়েটরকে জয়ী ঘোষণা করা হবে।

বিক্রয়ের মেম্বারদের জন্য কনটেস্টে সর্বোচ্চ সংখ্যক বিজ্ঞাপনদাতা, ভিউ ও রেসপন্সপ্রাপ্ত সাতজনকে জয়ী হিসেবে নির্বাচন করা হবে। দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক মিনিস্টার হাই-টেক পার্কের পক্ষ থেকে জয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় রেফ্রিজারেটর এবং এলইডি টিভি।

ঈশিতা শারমিন বলেন, ‘বিক্রয় বাংলাদেশে অনলাইনে কোরবানির পশু কেনা-বেচার অন্যতম পথিকৃৎ। দীর্ঘ ১১ বছর ধরে ঈদুল আযহা উপলক্ষে গ্রাহকদের জন্য অনলাইনে পশু কেনাবেচার জন্য অনলাইন কোরবানি হাটের আয়োজন করছে বিক্রয়। প্রতি বছরই গ্রাহকদের চাহিদা বাড়ছে। আমরা আশা করছি, এ বছরও দারুণ সাড়া পাব। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে প্রতি বছরের মত এবারো আমাদের গ্রাহক ও মেম্বারদের জন্য আমরা বিরাট হাট কনটেস্টের আয়োজন করেছি। তাই, সকলের কাছ থেকে এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি।’

কেএমজি কিবরিয়া বলেন, ‘মিনিস্টার-মাইওয়ান গ্রুপ দীর্ঘ ২২ বছর ধরে ‘আমার পণ্য, আমার দেশ, গড়ব বাংলাদেশ’ স্লোগানকে লালন করে ব্যবসায় করছে। ঈদ উপলক্ষে বরাবরের মত মিনিস্টার গ্রাহকদের জন্য এনেছে দারুণ সব ক্যাম্পেইন, বিক্রয়ের বিরাট হাটের সাথে এবারো অংশ নিতে পেরে আমরা আনন্দিত। আশা করছি, আমাদের এ যৌথ উদ্যোগ গ্রাহকের ঈদ আনন্দকে আরো বাড়িয়ে তুলবে। সৌভাগ্যবান জয়ীরা মিনিস্টারের দারুণ ও প্রয়োজনীয় সব পণ্য জিতে ঈদের খুশি আরো ভালভাবে উপভোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস।’

বিরাট হাট ২০২৪ এবং এর অনলাইন কনটেস্ট ও থিম সং সম্পর্কে জানতে ব্যবহারকারীরা এ লিংকে ভিজিট করতে পারেন https://blog.bikroy.com/bn/bikroy-birathaat/

ShareTweetShare

আরও পড়ুন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের
অর্থনীতি

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি
অর্থনীতি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা
অর্থনীতি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত
অর্থনীতি

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.