• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ১০ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

৫০ বছরে দেশ থেকে পাচার হয়েছে ১১ লাখ ৯২ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ৪ ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ
অ- অ+
৫০ বছরে দেশ থেকে পাচার হয়েছে ১১ লাখ ৯২ হাজার কোটি টাকা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাংলাদেশ থেকে গেল ৫০ বছরে ১১ লাখ ৯২ হাজার ৮১৫ কোটি টাকা পাচার হয়েছে। যার মধ্যে শূন্য দশমিক ৪৯ শতাংশ উদ্ধারের সুপারিশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

সোমবার (৩ জুন) সমিতির অডিটরিয়ামে ‘বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২৪-২৫: উন্নত বাংলাদেশ অভিমুখী বাজেট’ শীর্ষক সংবাদ সম্মেলন সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক মো. আইনুল ইসলাম এ সুপারিশ করেছেন।

সংগঠনটি বলছে, ‘১৯৭২-৭৩ থেকে ২০২২-২৩ অর্থ বছর- এ ৫০ বছরে দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, তা উদ্ধারের জন্য শূন্য দশমিক ৪৯ শতাংশ সুপারিশ করা হয়েছে। যার পরিমাণ হবে পাঁচ হাজার কোটি টাকা। আর রাজস্ব খাত থেকে আসবে দশ লাখ ২৪ হাজার ৭৬৭ কোটি টাকা। এছাড়াও, এ সময়ের মধ্যে কালো টাকা এক কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৫০০ কোটি টাকা। আসন্ন বাজেটে মাত্র দশমিক ৯৮ শতাংশ উদ্ধারের সুপারিশ করা হয়েছে। সেখান থেকে আহরণ হবে দশ হাজার কোটি টাকা।’

কালো টাকা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, ‘কালো টাকা উদ্ধারে রাজনৈতিক সদিচ্ছা দরকার। অর্থনীতিকে পরিচালিত করে রাজনীতি। সঠিক লাইনে ব্যবস্থা নিলে পদ্ধতি আছে। ডিজিটাল পেমেন্ট সিস্টেম অন্যতম। এটা শতভাগ করতে পারলে কালো টাকার অবস্থান বের করা সম্ভব।’

সমিতির সাবেক সভাপতি আবুল বারকাত বলেন, ‘কালো টাকা বহু জায়গায় অবস্থান করছে। অর্থ মন্ত্রণালয় একটি গবেষণা করেছিল, যা প্রকাশ হয়নি। সেখানে বলা হয়েছিল, বাংলাদেশে কালো টাকার পরিমাণ জিডিপির ৩৩-৬৬ শতাংশ হতে পারে। অর্থনীতি সমিতির হিসাবে প্রতি বছরে গড়ে ৩৩ শতাংশের মত কালো টাকার হিসাব দিয়েছে।’

অর্থনীতি সমিতির প্রস্তাবে আয়ের উৎস সম্পর্কে বলা হয়েছে, ‘প্রস্তাবিত বিকল্প বাজেটের মধ্যে আয়ের মধ্যে মুনাফা ও মূলধনের ওপর দুই লাখ ৬০ হাজার ৭০০ কোটি টাকা, সম্পদ কর দুই লাখ ১২ হাজার কোটি টাকা, অতিরিক্ত মুনাফার ওপর কর ৭৫ হাজার ২০০ কোটি, বিলাসী দ্রব্যে আমদানি শুল্ক ৮৫ হাজার, মাদক শুল্ক পাঁছ হাজার ২০০ কোটি, কালো টাকা থেকে প্রাপ্তি দশ হাজার কোটি ও অর্থ পাচার উদ্ধার থেকে প্রাপ্তি পাঁচ হাজার কোটি টাকা।’

অন্য দিকে, বিকল্প বাজেটে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১১ লাখ ৯৫ হাজার ৪৯৬ কোটি আর রাজস্ব আয় ধরা হয়েছে দশ লাখ ২৪ হাজার ৭৬৭ কোটি টাকা।

অর্থনীতি সমিতির প্রস্তাবনায় বলা হয়, ‘ঘোষিত বাজেট সম্প্রসারণশীল বাজেট। যেখানে সুপারিশ সংখ্যা ছিল ৩৬১টি। এখানে ২৪টি মূল পয়েন্টের উপস্থাপন করা হয়েছে। বিকল্প বাজেট সংবাদ সম্মেলনের ভিডিও কনফারেন্সে দেশের ৬৪টি জেলা, ১৩৫টি উপজেলা ও ৪৫টি ইউনিয়ন হতে বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত রয়েছেন।’

এর পূর্বে, গেল ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ২০ লাখ ৯৪ হাজার ১১২ কোটি টাকার বিকল্প বাজেট পেশ করেছিল বাংলাদেশ অর্থনীতি সমিতি।

ShareTweetShare

আরও পড়ুন

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম
অর্থনীতি

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি
অর্থনীতি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা
অর্থনীতি

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ
অর্থনীতি

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধন, গাড়ি হস্তান্তর
অর্থনীতি

ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধন, গাড়ি হস্তান্তর

কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকতে পারে ২২ লাখের বেশি
অর্থনীতি

কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকতে পারে ২২ লাখের বেশি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.