• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ৩ ২০২৪, ২১:৩৩ অপরাহ্ণ
অ- অ+
তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ‘কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সব ধরনের প্রণোদনা দিচ্ছে। দেশের তরুণ প্রজন্মের এ সুযোগটি গ্রহণ করা উচিত; কেননা, তারাই হতে পারে কৃষি খাতের পরিবর্তনের প্রতিনিধি।’

শুক্রবার (মে ৩) গাজীপুরের কাপাসিয়ায় বরুন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণে এসব কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তামূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’র উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।

গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ২০০ কৃষি-উদ্যোক্তার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে ব্যবসায়িক পরিকল্পনা, বিপণন, ব্যবস্থাপনাগত দক্ষতা, ব্যাংকিং ও কৃষি উদ্যোগের আর্থিক দিক সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার পাশাপাশি উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিমিন হোসেন রিমি আরো বলেন, ‘কৃষকেরা যেমন আমাদের অনুপ্রেরণার একটি বড় উৎস, ঠিক তেমনই আমাদের তরুণরাও। বহু তরুণ উদ্যোক্তা আজকাল কৃষি খাতে আগ্রহী হচ্ছেন ও অর্থনীতিতে অবদান রাখছেন। তা দেখে সত্যিই খুব ভাল লাগছে। তবে, তাদের সঠিক নির্দেশনা দরকার। ইউসিবির এ উদ্যোগ তরুণদের এ ব্যাপারে আলোকিত করবে ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।’

আবুল আলম ফেরদৌস বলেন, ‘আমাদের এ বিশেষ সিএসআর প্রকল্প দেশের কৃষি উদ্যোক্তাদের মনে আস্থার নতুন জানালা খুলে দেবে। এ উদ্যোগ কৃষি ও কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে।’

এটিএম তাহমিদুজ্জামান বলেন, ‘খাদ্য নিরাপত্তা অর্জনে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে আমাদের কৃষক ও কৃষি উদ্যোক্তাদের কাছে তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই লক্ষ্যে, দেশজুড়ে উদ্যোক্তাদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের ক্ষমতায়নে সিএসআর প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ নিয়ে কাজ করছে ইউসিবি।’

প্রসঙ্গত, দেশে এ প্রথম কোন বাণিজ্যিক ব্যাংক কৃষি খাতে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরাসরি কৃষকদের সহায়তা করছে। এ উদ্যোগের আওতায়, দেশব্যাপী বৃক্ষ রোপণ, কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন, এআই-নির্ভর ‘আরো মাছ (মোরফিশ)’ ডিভাইসের মত কৃষি-সম্পর্কিত স্মার্ট ডিভাইস বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি, এ প্রকল্পের আওতায় চর ও লবণাক্ততাপ্রবণ এলাকায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা উন্নত করতে জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি বিকাশের মাধ্যমে ক্লাইমেট-স্মার্ট কৃষি বিপণন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে গবেষণা চালানো হচ্ছে।

ShareTweetShare

আরও পড়ুন

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী
অর্থনীতি

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা
অর্থনীতি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের
অর্থনীতি

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
অর্থনীতি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
অর্থনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.