• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ১ ২০২৪, ১৪:২২ অপরাহ্ণ
অ- অ+
রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (আবিপ্রবি) ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করেছে হুয়াওয়ে। এ আয়োজনে বিশ্ববিদ্যালয় দুইটি থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অংশ নেয়। নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়ের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।

সম্প্রতি অনুষ্ঠিত এ রিক্রুটমেন্ট ইভেন্ট পরিচালনা করেন হুয়াওয়ের সিনিয়র ম্যানেজার মো. সাইফুল আলম, এইচআর ম্যানেজার ওমর হায়দার মাশফিক আহমেদ, অ্যাসিসট্যান্ট এইচআর ম্যানেজার মো. শরিফুল ইসলাম, সিনিয়র লিডার গাও জিয়ানগাও, সিনিয়র এইচআর ম্যানেজার মো. ফারা নেওয়াজ এবং এইচআর এক্সিকিউটিভ মো. খালিদ হোসেন।

মো. ফারা নেওয়াজ বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মের সম্ভাবনা বহু। তাদের মেধাকে সঠিকভাবে পরিচর্যা করা প্রয়োজন। হুয়াওয়ে দেশের এ তরুণদের জন্য কর্মক্ষেত্রে সুযোগ তৈরিতে মনোযোগী; যাতে তারা সঠিক দক্ষতা, কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা পেয়ে নিজেদের মেধাকে আরো বিকশিত করতে পারে। সম্পূর্ণভাবে সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়ার যে লক্ষ্য হুয়াওয়ের রয়েছে, তা এ তরুণরা সামনে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের তরুণদের জন্য আমরা এ ধরনের কাজের সুযোগ সৃষ্টি করতে থাকব।’

রুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল বলেন, ‘কর্মক্ষেত্রে নতুন এসব শিক্ষার্থীদের মধ্যে বহু আশা ও আকাঙ্খা রয়েছে। রুয়েট ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ এ আয়োজন করায় আমি হুয়াওয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানাই। এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর করে তুলবে।’

আবিপ্রবির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক তারেক আজিজ বলেন, ‘দেশের উন্নয়নে হুয়াওয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ কারণে যখন দেখি আমাদের শিক্ষার্থীরা সেখানে কাজ করছে, আমরা গর্ববোধ করি। পেশাগত লক্ষ্য অর্জনের জন্য হুয়াওয়েতে ভাল কর্মপরিবেশ থাকায় আমাদের শিক্ষার্থীরাও বহু খুশি। হুয়াওয়ের ধারাবাহিক এ আয়োজনকে সাধুবাদ জানাই। একই সাথে আবিপ্রবিতে ক্যাম্পাস ‍রিক্রুটমেন্ট আয়োজন আমাদের প্রতি হুয়াওয়েরও আস্থার প্রতীক।’

দেশের আইসিটি খাতে মেধার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে কর্মক্ষেত্রে নতুন শিক্ষার্থীদেরকে বিভিন্ন সুযোগ দিচ্ছে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন করে যাবে হুয়াওয়ে।

ShareTweetShare

আরও পড়ুন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
তথ্যপ্রযুক্তি

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
তথ্যপ্রযুক্তি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো
তথ্যপ্রযুক্তি

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ
তথ্যপ্রযুক্তি

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.