• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

উপায়ের ফ্রিল্যান্সার মিটআপে ডিজিটাল অর্থনীতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯ ২০২৪, ১৯:৪৯ অপরাহ্ণ
অ- অ+
উপায়ের ফ্রিল্যান্সার মিটআপে ডিজিটাল অর্থনীতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায় সম্প্রতি দেশের ফ্রিল্যান্সার ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি মিট-আপ করেছে। আয়োজনে এ খাতের সম্ভাবনা এবং ফ্রিল্যান্সারদের পেশাগত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়।

গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ে ‘ফ্রিল্যান্সারস কন্ট্রিবিউশন টু বিল্ডিং স্মার্ট বাংলাদেশ অ্যান্ড এমএফএস অ্যাজ গ্রোথ ফ্যাসিলিটেটর’ – এ প্রতিপাদ্য নিয়ে মিটআপটি হয়। অনুষ্ঠানে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও উপায়ের পরিচালনা পর্ষদের সদস্য এটিএম তাহমিদুজ্জামান; উপায়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সৈয়দ মো. এনামুল কবির এবং স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোডাক্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মৌলুদ হোসেন উপস্থিত ছিলেন।

সেশন পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান। বিভিন্ন পেশা ও বয়সের ৩০ এর বেশি ফ্রিল্যান্সার আয়োজনে অংশ নেন।

এ ধরনের অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধনশীল ফ্রিল্যান্সার খাতের নিহিত সম্ভাবনা ও কীভাবে এ খাতকে সর্বোচ্চ ফলপ্রসূ করে তোলা যায় – এ বিষয়গুলো নিয়েই মূলত সেশনে আলোচনা হয়।

মুনির হাসান বলেন, ‘আমাদের ফ্রিল্যান্সারদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়; যার মধ্যে রয়েছে দৈনিক ও মাসিক লেনদেনের অপর্যাপ্ত সীমা, মুদ্রা বিনিময় হার ও প্রণোদনা পাওয়া সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা। যদিও, সামগ্রিকভাবে এ অবস্থার উন্নতি হচ্ছে। এখন ফ্রিল্যান্সিং কাজের জন্য নতুন নতুন স্বীকৃত চ্যানেল হচ্ছে। তবে, উন্নতির এ প্রক্রিয়াকে আমাদের ত্বরান্বিত করতে হবে। এ জন্য সরকার থেকে সময়োপযোগী উদ্যোগ নিতে হবে। পাশাপাশি, ব্যাংকগুলোও ফ্রিল্যান্সিং খাতকে এগিয়ে নিয়ে যেতে আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে প্রচারণাসহ কার্যকরী নানা পদক্ষেপ নিতে পারে। এ প্রেক্ষিতে, আমি ইউসিবি এবং উপায়ের প্রচেষ্টাকে স্বাগত জানাই। তারা পেওনিয়ারের সঙ্গে অংশীদারিত্বে দেশে ফ্রিল্যান্সারদের জন্য পেমেন্ট গেটওয়ে সুবিধা এনেছে, যা ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।’

এটিএম তাহমিদুজ্জামান বলেন, ‘গেল বছর বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনে অনুসারে, পৃথিবীর মোট ফ্রিল্যান্সারের ১৪ শতাংশ বাংলদেশ থেকে। আমরা যদি এ বিপুল পরিমাণ ফ্রিল্যান্সারদের সঠিক ও সময়োপযোগী সমাধান দিয়ে দক্ষ করে তুলতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। আমাদের প্রধানমন্ত্রীও ডিজিটাল অর্থনীতির মাধ্যমে একটি স্মার্ট জাতি গঠনের ওপর গুরুত্বারোপ করছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ফ্রিল্যান্সাররাও সহজে উপায় ওয়ালেট ব্যবহারের সুবিধা নিয়ে মতামত ও সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ ক্ষেত্রে উপায় এবং ইউসিবির প্রচেষ্টার প্রশংসা করেন। সহজে বৈদেশিক মুদ্রার লেনদেন করতে পারায় তারা ইউসিবি-উপায় প্রিপেইড কার্ডের প্রশংসা করেন। এছাড়া, ডিজিটাল মিডিয়া মার্কেটিং পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট (অনলাইন এবং অফলাইন) এবং বিশ্বব্যাপী এটিএম নগদ উত্তোলন সুবিধা থাকার কারণে ইউসিবি-উপায় প্রিপেইড কার্ড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপস্থিত ফ্রিল্যান্সাররা।

অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ShareTweetShare

আরও পড়ুন

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী
অর্থনীতি

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা
অর্থনীতি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের
অর্থনীতি

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
অর্থনীতি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
অর্থনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.