• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

ফ্ল্যাগশিপ মডেল ‘বিওয়াইডি সিল’ নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু বিওয়াইডির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪ ২০২৪, ২১:০৬ অপরাহ্ণ
অ- অ+
ফ্ল্যাগশিপ মডেল ‘বিওয়াইডি সিল’ নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু বিওয়াইডির
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বিওয়াইডির সঙ্গে টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের এখনই সময়। দেশের অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করতে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বিশ্বের শীর্ষরস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। বাংলাদেশে বিওয়াইডি গাড়ির পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড দেশের বাজারে বিওয়াইডি সিল গাড়ি উন্মোচন করে। নিজেদের ফ্ল্যাগশিপ গাড়ি বিওয়াইডি সিল উন্মোচনের মাধ্যমে এ দেশে যাত্রা শুরু করল ব্র্যান্ডটি।

সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘দেশ ও পরিবেশের স্বার্থে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০৩০ সালের মধ্যে দেশে ব্যবহৃত মোটরযানের অন্তত ৩০ শতাংশ বিদ্যুচ্চালিত গাড়িতে রূপান্তরে সরকারের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে অনবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও বায়ু দূষণ কমিয়ে আনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ জন্য দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার উৎসাহিত করতে আমরা বিওয়াইডি গাড়ি উন্মোচন করেছি। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধি পেলে তা অনবায়নযোগ্য জ্বালানির ব্যবহার হ্রাসে ও অটোমোবাইল খাতের উন্নতিতে কার্যকরী ভূমিকা রাখবে। আমাদের প্রত্যাশা, সবাই বিওয়াইডির সঙ্গে টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে ও আমরা টেকসই উন্নয়ন অর্জনে প্রাসঙ্গিক সব অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে যাব।’

বিওয়াইডির নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত বিওয়াইডি সিলে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় ডিজাইন – ওশান অ্যাসথেটিকস। বিওয়াইডির ই-প্ল্যাটফর্ম ৩.০ এর ভিত্তি করে নির্মিত বিওয়াইডি সিল সম্পূর্ণভাবেই বৈদ্যুতিক গাড়ি। বিওয়াইডি সিল পৃথিবীর প্রথম মাস-প্রডিউসড মডেল; যেখানে ব্যবহার করা হয়েছে বিওয়াইডির উদ্ভাবনী সিটিবি (সেল-টু-বডি) প্রযুক্তি। অত্যাধুনিক এ প্রযুক্তির মাধ্যমে ব্লেড ব্যাটারি গাড়ির বডির সাথে চমৎকারভাবে একীভূত হয়ে ‘স্যান্ডউইচ’ কাঠামো তৈরি করেছে, যার ফলে টর্শনাল রিজিডিটি অর্জিত হয়েছে প্রতি ডিগ্রিতে সাড়ে ৪০ হাজার নিউটন মিটার। এ উদ্ভাবন গাড়ি ব্যবহারে নিশ্চিত করবে সুরক্ষা, স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা ও কার্যকারিতা। এছাড়াও, বিওয়াইডি সিলে রয়েছে আইটিএসি (ইন্টেলিজেন্ট টর্চার অ্যাডাপ্টেশন কন্ট্রোল) সিস্টেম এবং আরডব্লিউডি এবং এডব্লিউডি কনফিগারেশন। বিওয়াইডি সিলের দুর্দান্ত অ্যাকসেলেরেশন (৩.৮ সেকেন্ডে শুন্য থেকে ১০০ কিলোমিটার/আওয়ার) এবং ০.২১৯ সিডি আল্ট্রা-লো অ্যারোডায়নামিক ড্র্যাগ কোএফিশিয়েন্ট প্রকৃতর্থেই বৈদ্যুতিক সেডানের ক্ষেত্রে নয়া মানদণ্ড স্থাপন করেছে। বিওয়াইডি সিলে রয়েছে স্ল্যান্টেড রুফলাইন, প্যানোরোমিক গ্লাস রুফ, শর্ট রিয়ার ডেক, ওয়াটারড্রপ মিরর, ওয়েভ ওয়েস্টলাইন এবং এলইডি লাইট। সেডানটির ভেতরে রয়েছে নেভিগেশনের জন্য ১৫.৬ রোটেটেবল টাচস্ক্রিন, ভেহিকেল সেটিংস এবং এন্টারটেইনমেন্ট ফাংশন, সঙ্গে বিওয়াইডির নিজস্ব ইন্টেলিজেন্ট ককপিট সিস্টেম এবং ভয়েস কম্যান্ড সুবিধা। বিওয়াইডি সিলের প্রিমিয়াম হাইফাই ডাইনোডিও সাউন্ড সিস্টেম গান শোনা ও বিনোদনের অভিজ্ঞতাকে করে তুলবে আরো উপভোগ্য। এছাড়াও, বিওয়াইডি সিলে রয়েছে পিএম২.৫ ফিলট্রেশন সিস্টেম, যা গাড়ির ভেতরে নিশ্চিত করবে স্বাস্থ্যকর ও চমৎকার পরিবেশ।

দেশের বাজারে বৈদ্যুতিক এ সেডানটি দুইটি সংস্করণে পাওয়া যাবে; যথা এক্সটেন্ডেড রেইঞ্জ (রিয়ার ড্রাইভ) এবং এডব্লিউডি (অল-হুইল ড্রাইভ)। ফিচার অনুযায়ী, দুইটি সংস্করণেই রয়েছে ৮২ দশমিক ৫৬ কিলোওয়াট হাওয়ার ব্যাটারি, যা ৫৭০ কিলোমিটার (ডব্লিউএলটিপি) পর্যন্ত বিস্তৃত সুবিধা দেয়। ডুয়াল-মোটর অল-হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টে রয়েছে ১৬০ কিলোওয়াট/৩১০ নিউটন মিটার সক্ষমতা সমৃদ্ধ ফ্রন্ট মোটর এবং ২৩০ কিলোওয়াট/৩৬০ নিউটন মিটার সক্ষমতা সমৃদ্ধ রিয়ার মোটর, একসঙ্গে যার আউটপুট হবে ৩৯০ কিলোওয়াট/৬৭০ নিউটন মোটর। সেডানটিতে মাত্র ৩.৮ সেকেন্ডে শূন্য থেকে ঘন্টায় ১০০ কিলোমিটার গতি উঠবে। অন্য দিকে, এক্সটেন্ডেড রেইঞ্জ ভ্যারিয়েন্টে রয়েছে সিঙ্গল-মোটর রিয়ার ড্রাইভ কনফিগারেশন ও ২৩০ কিলোওয়াট ও ৩৬০ নিউটন মিটার আউটপুট ক্যাপাসিটি। এর ফলে, সেডানটিতে মাত্র ৫.৯ সেকেন্ডে শূন্য থেকে ঘন্টায় ১০০ কিলোমিটার গতি উঠানো যাবে। সেডানটির দুইটি ভ্যারিয়েন্টই মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ হবে। বিওয়াইডি সিল বাংলাদেশের বাজারে পাওয়া যাবে চারটি রঙে; যথাক্রমে: আর্কটিক ব্লু, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে এবং কসমস ব্ল্যাক।

এর পূর্বে, ঢাকার ৩৪০, হক সেন্টার, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁওয়ে বিওয়াইডির ফ্ল্যাগশিপ শো-রুম উদ্বোধন করা হয়। আগ্রহী ক্রেতারা বিওয়াইডি শো-রুমে এসে বিওয়াইডি সিলের ড্রাইভিং অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন ও গাড়িটি বুকিং দিতে পারবেন পারবেন। এছাড়াও, বিওয়াইডি চালু করেছে আভা গার্ড স্কিম, যার মাধ্যমে ওই দিন গাড়ি বুকিং দেয়া ক্রেতারা বিনামূল্যে বিমা, অ্যাকসেসোরিজ, নিবন্ধন ও ডাবল ডিপোজিট সুবিধা পাবেন। www.drivebydbd.com -এ লিঙ্ক ভিজিট করে আগ্রহী ক্রেতারা বুক করতে পারবেন টেস্ট ড্রাইভ।

ShareTweetShare

আরও পড়ুন

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম
অর্থনীতি

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি
অর্থনীতি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা
অর্থনীতি

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ
অর্থনীতি

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধন, গাড়ি হস্তান্তর
অর্থনীতি

ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধন, গাড়ি হস্তান্তর

কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকতে পারে ২২ লাখের বেশি
অর্থনীতি

কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকতে পারে ২২ লাখের বেশি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.