• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

আইটিসি শিট্রেডস সম্মেলনে যাচ্ছে সিডব্লিউসিসিআইয়ের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪ ২০২৪, ২১:২৮ অপরাহ্ণ
অ- অ+
আইটিসি শিট্রেডস সম্মেলনে যাচ্ছে সিডব্লিউসিসিআইয়ের প্রতিনিধি দল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: প্রথম বারের মত ১৩তম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মিনিস্টারিয়াল কনফারেন্সের আওতায় দুই দিনের আইটিসি শিট্রেডস সম্মেলনে যোগ দিতে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) ১২ সদস্যের প্রতিনিধি দল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সিডব্লিউসিসিআইয়ের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী।

সম্মেলনটি ২৪-২৫ ফেব্রুয়ারি আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সিডব্লিউসিসিআইয়ের প্রতিনিধি দল সম্মেলনে বিভিন্ন প্যানেল আলোচনা, কর্মশালা, মাস্টারক্লাস, আইটিসি শিট্রেডস ইনোভেশন ফেসটিভ্যাল এবং গবেষণা ও উন্নয়নের কেন্দ্রভূমি মাসদার সিটি পরিদর্শন করবেন। এ ছাড়া, তারা নারী উদ্যোক্তাদের পুজির যোগান পেতে এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীদের ভূমিকা শক্তিশালী করে তোলার বিষয় নিয়ে আলোচনায় অংশ নিবেন।

সম্মেলনের মূল লক্ষ্য হল বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধিতে কাজ করা এবং ভবিষ্যতে নারীদের ব্যবসায়-বাণিজ্য কেন্দ্রিক কাজগুলো সহজ হয়ে উঠার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সরকারি ও বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করা। এ সম্মেলনে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং সচিবালয় ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) যৌথ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের একত্রিত করে নারী ও বাণিজ্য বিষয়ে একটি হাই লেভেল ইভেন্ট অনুষ্ঠিত হবে। এ ইভেন্টে উইম্যান এক্সপোর্টার্স ইন দ্যা ডিজিটাল ইকোনমি (ডব্লিউইআইডিই) ফান্ডের উদ্বোধন করা হবে, যা নারী উদ্যোক্তদের ব্যবসায়িক প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করবে ও তাদের নতুন বাজার সম্প্রসারণের দ্বার উন্মোচন করবে।

সিডব্লিউসিসিআইয়ের প্রতিনিধি দলে থাকছেন সিডব্লিউসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, আয়েশা ফারহা চৌধুরী, পরিচালক নুর আক্তার জাহান, বেবি হাসান, মোস্তারী মোরশেদ স্মৃতি, সদস্য ফাতেমা বেগম, নীলিমা আকতার চৌধুরী, সৈয়দা আফরোজা বেগম, ফরিদা সিদ্দিকী, হোটেল আগ্রাবাদ চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক এইচএম. হাকিম আলী, দ্য কার সার্জনের প্রোপ্রাইটর রুসালি শাহেন শাহ আলী চৌধুরী এবং আরএসএএল টার্ফের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহনুমা রুসান শাহরুখ আলী চৌধুরী।

প্রসঙ্গত, আইটিসি শি ট্রেডস ২০১৫ সালে প্রথম যাত্রা শুরু করে। এ উদ্যোগের ফলে বিশ্বব্যাপী নারী উদ্যোক্তাদের ব্যবসায়ের বহু ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তারা নারী উদ্যোক্তা উন্নয়নের কাজ মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠান, রপ্তানি উন্নয়ন সংস্থা, চেম্বার অব কমার্স, আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সম্মিলিতভাবে কাজের মাধ্যমে করে।

ডব্লিউটিওর সদস্য, আইটিসি সম্মিলিতভাবে অন্তর্ভুক্ত বাণিজ্য সৃষ্টি করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। ২০১৭ সালের বুয়েনোস আইরেসের ডব্লিউটিও ঘোষণা একটি বড় মাইলফলক ছিল। ঘোষণাটি বাণিজ্য ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন সম্পর্কিত এবং ঘোষণায় ডব্লিউটিওর দুই-তৃতীয়াংশ সদস্য অংশ নেন। ২০২১ সালে ১৩৪ ডব্লিউটিও সদস্য ও পর্যবেক্ষকরা বাণিজ্য ও লিঙ্গ নিয়ে একটি অনানুষ্ঠানিক সংগঠন শুরু করে এবং ১২তম ডব্লিউটিও মিনিস্টারিয়াল কনফারেন্সে আন্তর্জাতিক বাণিজ্যে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে জরুরি বলে স্বীকৃতি দেয়া হয়।

ShareTweetShare

আরও পড়ুন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের
অর্থনীতি

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি
অর্থনীতি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা
অর্থনীতি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত
অর্থনীতি

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.