• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ পার্বত্য জেলা

ঘুমধুমে গোলাগুলি নেই, আতঙ্ক কাটেনি তবুও

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯ ২০২৪, ১০:২২ পূর্বাহ্ণ
অ- অ+
ঘুমধুমে গোলাগুলি নেই, আতঙ্ক কাটেনি তবুও
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঘুমধুম, বান্দরবান: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গত কয়েক দিনের তুলনায় উত্তেজনা কিছুটা কমেছে। পূর্বের মত শোনা যাচ্ছে না গোলাগুলি, মর্টারশেলের গোলার বিস্ফোরণ। বহু বাসিন্দাই ফিরছেন বসতিতে। তবে, তুমুল যুদ্ধের পর বিজিপির ঘাঁটিগুলো আরকান আর্মির দখলে যাওয়ায় এখন মিয়ানমার সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে আক্রমণ করার আতঙ্কে সীমান্তবাসী।

বান্দরবানের ঘুমধুম সীমান্তের মধ্যমপাড়া। চারদিকে সুনশান নীরবতা। বসতিতে নেই মানুষজন। গত কয়েক দিন পূর্বেও এ সীমান্তে শোনা যেত মুর্হুমুহু গোলাগুলি, মর্টারশেলের গোলার বিকট শব্দ ও হেলিকপ্টার থেকে ছোঁড়া গোলার শব্দ। কিন্তু, এখন শোনা যাচ্ছে না গোলাগুলি, গোলার বিকট শব্দ। একই সাথে দেখা যাচ্ছে না মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টারের বিচরণ।

তাই, বান্দরবানের ঘুমধুম ও তুমব্রু সীমান্ত কিছুটা শান্ত। এমন অবস্থায় বসতিতে ফিরতে শুরু করেছে সীমান্তের বাসিন্দারা। খুলেছে কিছু দোকানপাট আর চলাচল করছে যানবাহন। তবে, তুমুল যুদ্ধের পর মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ঘাঁটিগুলো আরকান আর্মির দখলে যাওয়ায় এখন হেলিকপ্টার নিয়ে আক্রমণ করার আতঙ্কে দিন কাটছে সীমান্তবাসীর।

সীমান্তের বাসিন্দাদের নিরাপত্তায় কাজ করছে গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা। তারা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন সীমান্তের। একই সাথে অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে মাঠে পর্যায়ে।

এ দিকে, সীমান্তের কাছাকাছি তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যদের সরিয়ে নেয়ায় সীমান্তবাসী স্বস্তির নি:শ্বাস ফেলছেন।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমারের গোলাগুলি, গোলাবর্ষণ ও হেলিকপ্টার থেকে গোলা ছোঁড়ার কারণে গত কয়েক দিন বান্দরবানের ঘুমধুম ও তুমব্রু থেকে নিরাপদ আশ্রয় চলে যান সীমান্তের ১৮০টি পরিবার। তারা এখন আবার বসতভিটায় ফিরতে ‍শুরু করেছেন।

ShareTweetShare

আরও পড়ুন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন
বিনোদন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
তথ্যপ্রযুক্তি

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে
বিনোদন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ
চট্টগ্রাম

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.