• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

ইউক্রেন ও ইসরাইলকে বড় সহায়তা দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭ ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ণ
অ- অ+
ইউক্রেন ও ইসরাইলকে বড় সহায়তা দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ইউক্রেন ও ইসরাইলকে ফের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ১১৮ বিলিয়ন ডলারের একটি দ্বিদলীয় সহায়তা বিল সামনে এনেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। বিলটিকে সহজে কার্যকর করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে কিয়েভকে সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি ইসরাইল গাজায় আগ্রাসন শুরুর পর থেকে তাদেরও সহায়তা করছে দেশটি।

তবে, গেল কয়েক মাস ধরে অভিবাসন ও ইউক্রেনকে সহায়তা ইস্যুতে স্থবিরতা বিরাজ করছিল। যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র সরবরাহ বিঘ্নিত হওয়ায় ইউক্রেনের জন্য রাশিয়ার বিপক্ষে যুদ্ধ কঠিন হয়ে পড়েছিল। এর মধ্যে ফের ইউক্রেন ও ইসরাইলকে সহায়তা দেয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। এ জন্য ১১৮ বিলিয়ন ডলারের একটি দ্বিদলীয় সহায়তা বিল সামনে এনেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।

ঘোষিত বিলে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। বিল অনুযায়ী ইসরাইল পাবে ১৪ বিলিয়ন ডলার, লোহিত সাগরে নিরাপত্তা নিশ্চিতে ব্যয় হবে দুই বিলিয়ন ডলার ও চীন-তাইওয়ান সংঘাত মোকাবিলায় ব্যয় হবে পাঁচ বিলিয়ন ডলার।

নয়া বিলে সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের আবেদনের পরিমাণ মাত্রা ছাড়িয়ে গেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার ক্ষমতাপ্রাপ্ত হবেন। বিলটি সহজে কার্যকর করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন জো বাইডেন।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসন ইস্যুটি জোরালো ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিলটির ওপরে ভোটগ্রহণ আয়োজন করার কথা জানালেও, ডোনাল্ড ট্রাম্পসহ কট্টর রিপাবলিকানদের বিরোধিতার জেরে বিলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মত বিশ্লেষকদের।

ShareTweetShare

আরও পড়ুন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন
বিনোদন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
তথ্যপ্রযুক্তি

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে
বিনোদন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন
চট্টগ্রাম

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
তথ্যপ্রযুক্তি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান
চট্টগ্রাম

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.