• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৬ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ সারাদেশ

পুলিশ পরিচয়ে বিয়ে, পরে জানা গেল তিনি প্রতারক

তিন মামলার আসামী সে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬ ২০২৪, ১৪:২২ অপরাহ্ণ
অ- অ+
পুলিশ পরিচয়ে বিয়ে, পরে জানা গেল তিনি প্রতারক

মনির মিয়া

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ: দেখতে সুদর্শন। নিজের সুঠাম দেহ ও সৌন্দর্যকে কাজে লাগিয়ে বেছে নেয় প্রতারণার রাস্তা। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়লেও সরকারি কর্মকর্তা ও পুলিশ পরিচয় দিত। প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে লুটে নিত টাকা ও মূল্যবান সামগ্রী। পিকআপ ভ্যানচালক থেকে এভাবে প্রতারক হয়ে ওঠা মনির মিয়া পুলিশের উপ পরিদর্শক (এসআই) পরিচয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক নারীকে বিয়ে করেছিল। তবে, এতে এলাকাবাসীর সন্দেহ হয়।

সংবাদ পেয়ে পুলিশ গিয়ে যাচাই করলে ধরা পড়ে মনিরের প্রতারণার ব্যাপারটি। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানিয়েছেন।

এর পূর্বে, ঈশ্বরগঞ্জের এক স্বামী পরিত্যক্ত নারীকে শুক্রবার (২ ফেব্রুয়ারি) দশ লাখ টাকা কাবিনে বিয়ে করে সে। এফিডেভিটে ঠিকানা উল্লেখ করা হয় নেত্রকোনার সাতপাই। এলাকার আবদুর রহমানের ছেলে সে।

যদিও, মনিরের মা মঞ্জুরা খাতুন দাবি করেছেন, তাদের বাড়ি পূর্বধলা উপজেলার হিরণপুরের মাতাঙ্গ গ্রামে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে সকলের ছোট। ভৈরবে থেকে পিকআপভ্যান চালাত। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে।

পুলিশ জানিয়েছে, মনির এসআই পরিচয়ে বিয়ে করে ঈশ্বরগঞ্জে অবস্থান করলে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে পুলিশের পোশাক পরা ছবি ও ভিজিটিং কার্ড দেখায় সে। তবে, বিশ্বাসযোগ্য না হওয়ায় থানায় জানায়। পরে, এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের সদস্যরা রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে তার পরিচয় পত্র যাচাই করে। সে জানায়, ভৈরব থানায় কর্মরত। কিন্তু, যাচাইয়ের পর ভুয়া প্রমাণিত হয়। পরে তাকে পুলিশ থানায় নিয়ে যায়।

এ দিকে, ঘটনার পর ভুক্তভোগী নারীও বাড়ি থেকে সরে গেছে। তার মা জানিয়েছেন, কয়েক মাস ধরে মোবাইল ফোনে মেয়েটির সাথে কথা হত মনিরের। তারা আদালতে বিয়ে করে বাড়িতে এসে হাজির হয়। পুলিশ জামাই ভেবে তাদের আপ্যায়ন করছিল। তবে, প্রতারক ভাবতে পারেননি। তিনি মনিরের শাস্তি দাবি করেন।

পুলিশ সূত্র জানায়, মনিরের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৬ সালে ময়মনসিংহ কোতোয়ালি থানায় ছিনতাই ও হত্যা, ২০২২ সালে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞান করে লুট এবং গেল বছর ঢাকা মেট্রোপলিটনের শাহআলী থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। তিনটি মামলায় নিজের জেলা নেত্রকোনা ঠিক রাখলেও ভুল তথ্য দিয়ে গ্রাম ও উপজেলার ভিন্ন ঠিকানা ব্যবহার করেছে সে। তিনটি মামলায়ই জেল খেটে বেরিয়ে ফের শুরু করে প্রতারণা।

মনিরের মা মঞ্জুরা খাতুন বলেন, ‘ছেলেডারে কষ্ট কইর‌্যা বড় করলেও সে আমাদের দেখে না। গেল বছর তার পিতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মাইয়্যার জামাইরা কিছু টেহা দিয়ে চিকিৎসা করাইছে, বাপেরেও হে দেহে নাই।’ এ সময় ছেলের অপরাধের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ঈশ্বরগঞ্জ থানার এসআই ওমর ফারুক বলেন, ‘ভুয়া পরিচয়ে প্রতারণা ও অজ্ঞানপার্টির চক্রের সাথে কাজ করে মনির। বিয়ের ফাঁদে ফেলে টাকা-পয়সাও লুটে নেয়। দুইটি বিয়ের কথা সে স্বীকার করেছে। তার ফোন যাচাই করে দেখা গেছে, পুলিশের পোশাক পরা ছবি দেখিয়ে কাজ করে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিত সে। এখনো তথ্য গোপন করতে চাইছে।’

ShareTweetShare

আরও পড়ুন

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক
লীড-২

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

শাহ্ আব্দুল মালেক একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
শিরোনাম

শাহ্ আব্দুল মালেক একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

দৌলতদিয়ায় বাসডুবি : ২৬ জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ছয়
লীড-১

দৌলতদিয়ায় বাসডুবি : ২৬ জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ছয়

বরগুনার চাঞ্চল্যকর আছিয়া হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার
চট্টগ্রাম

বরগুনার চাঞ্চল্যকর আছিয়া হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা
অর্থনীতি

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
তথ্যপ্রযুক্তি

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.