• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

বাংলাদেশী স্টার্টআপ ও ফিনটেক উদ্যোক্তাদের আবেদনের জন্য ভিসার আমন্ত্রণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১ ২০২৪, ২০:৩৮ অপরাহ্ণ
অ- অ+
বাংলাদেশী স্টার্টআপ ও ফিনটেক উদ্যোক্তাদের আবেদনের জন্য ভিসার আমন্ত্রণ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ডিজিটাল পেমেন্টে পৃথিবীর নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসা সোমবার (২৯ জানুয়ারি) ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রামের চতুর্থ সংস্করণ শুরু করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশী ফিনটেক ও গ্রোথ-স্টেজ স্টার্টআপগুলোর কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ভিসার পেমেন্ট বিশেষজ্ঞদের সহযোগিতায় বাংলাদেশের স্টার্টআপগুলোর সম্ভাবনা কাজে লাগিয়ে প্রবৃদ্ধি নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। এ বছরের সংস্করণে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), গ্লোবাল মানি মুভমেন্ট, লয়্যালটি অফ দ্য ফিউচারের মত নতুন জায়গাসহ (সুযোগ) ডিজিটাল অ্যাক্সেপটেন্স ফর মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস (এমএসএমবিএস) এবং এমবেডেড ফাইন্যান্সের মত বিষয়ে গুরুত্বারোপ করা হবে।

এ প্রোগ্রাম চালুর বিষয়ে ভিসা বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, ‘সম্ভাবনাময় পেমেন্ট-সংক্রান্ত উদ্ভাবনগুলোকে ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রামে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত। ভিসার সহযোগিতায় তাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী। এ প্রোগ্রামের মাধ্যমে স্টার্টআপগুলো আমাদের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে কাজ করার ও তাদের সল্যুশনগুলো বাস্তব বিশ্বের জন্য উপযোগী কিনা, তা পরীক্ষা করার সুযোগ পাবেন। এমন সুযোগ প্রবৃদ্ধির পথকে সুগম করার ক্ষেত্রে অবদান রাখবে। গ্লোবাল পেমেন্টের ক্ষেত্রে ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে একটি নির্বিঘ্ন ও নিরাপদ অর্থ প্রবাহ (মানি মুভমেন্ট) পদ্ধতি তৈরি করাই আমাদের লক্ষ্য।’

সম্প্রসারণের পর্যায়ে আছে- এমন সম্ভাবনাময় প্রতিষ্ঠানের জন্য তৈরি করা এ প্রোগ্রামটি বিভিন্ন বিষয়ের ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়। বাস্তবসম্মত কনসেপ্ট (প্রুফ অব কনসেপ্ট), খাত-সংশ্লিষ্ট সমস্যা সমাধানে পণ্যের কার্যকারিতা (প্রোডাক্ট সল্যুশনিং) ও পণ্যের দ্রুত বাণিজ্যিকীকরণের মত বিষয়ে গুরুত্বারোপ করা হবে। এছাড়া, অংশীদারিত্বের সুযোগ তৈরি হবে, যার মাধ্যমে স্টার্টআপগুলোর প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। এ প্রোগামে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নির্বাচিত কিছু স্টার্টআপ পেমেন্ট ইকোসিস্টেম খাতের প্রতিবন্ধকতাগুলো নিয়ে কাজ করবে। প্রোগামে স্টার্টআপগুলোর জন্য থাকছে নতুন সল্যুশন (সমাধান) তৈরি ও পরীক্ষা করার সুযোগ; পাশাপাশি বাজারে নতুন সমাধান চলবে কিনা, সেটা বোঝার জন্য ভিসার বিস্তৃত নেটওয়ার্ক (আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ও ডিজিটাল অংশীদার) ব্যবহার করার সুযোগ পাবে স্টার্টআপগুলো। অভিজ্ঞ মেন্টর (পরামর্শদাতা), সর্বাধুনিক প্রযুক্তি ও বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনার দ্বার উন্মোচনের মাধ্যমে অ্যাডভান্সড-লেভেল স্টার্টআপগুলোকে ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে ২০২০ সালে চালু হওয়া এ ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রামটি।

আবেদন শেষ হবে আগামী ৮ মার্চ। বাছাইকৃত স্টার্টআপগুলো আগামী মে থেকে নভেম্বর মাস পর্যন্ত এ প্রোগ্রামের সাথে যুক্ত থাকবে। পরবর্তী ডেমো ডের মধ্য দিয়ে প্রোগ্রামটি শেষ হবে।

বিস্তারিত জানতে আগ্রহী ও আবেদন করতে ইচ্ছুক স্টার্টআপগুলো এ লিংক ভিজিট করুন www.visa.com.sg/apaccelerator

ShareTweetShare

আরও পড়ুন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের
অর্থনীতি

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি
অর্থনীতি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা
অর্থনীতি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত
অর্থনীতি

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.