• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৬ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

বোয়ালখালীতে শৃঙ্খলা বিরোধী ও দুর্নীতিগ্রস্থদের কঠোর হাতে দমন করা হবে

আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সভা

প্রকাশিত: জানুয়ারি ২৩ ২০২৪, ২১:৫৫ অপরাহ্ণ
অ- অ+
বোয়ালখালীতে শৃঙ্খলা বিরোধী ও দুর্নীতিগ্রস্থদের কঠোর হাতে দমন করা হবে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বোয়ালখালী, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এলাকায় মাদকের বিস্তার, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করেছেন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির নেতারা। বিদ্যালয়গামী শিক্ষার্থীরা বখাটেদের উৎপাতের শিকার হচ্ছে বলেও জানান তারা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলার স্বাধীনতা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় জনপ্রতিনিদের কাছ থেকে এমন উদ্বেগ ও শংকার কথা শুনে আইন শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা চট্টগ্রাম-আট আসনের নয়া নির্বাচিত সাংসদ আবদুচ ছালাম বলেন, ‘শেখ হাসিনা চোখের ঘুম হারাম করে দিয়েছেন দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের সার্বিক উন্নয়নের জন্য। ২০০৮ সালে শেখ হাসিনার সরকার রাষ্ট্র পরিচালনা দায়িত্বে এসে সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়ার দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। কিছু সন্ত্রাসী, চোর, চাঁদাবাজ, ঘুষখোর, ডাকাত, ভূমিদস্যু ও মাদকসেবীদের কারণে এত এত অর্জন ভূলুন্ঠিত হতে দেয়া যায় না। শেখ হাসিনা দেশের মানুষকে ভালবেসে উন্নয়ন ও অগ্রগতিতে এ বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায়, আর আমরা কিছু দুস্কৃতিকারীদের কারণে সমাজের কাছে কত ছোট হয়ে যাই। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিধিরা যদি সামাজিক নেতাদেরকে নিয়ে কাউন্সেলিং করে ঐক্যবদ্ধভাবে এসব সমস্যা সমাধানে উদ্যোগী হয়, অবশ্যই সুফল পাওয়া যাবে।’

তিনি আরো বলেন, ‘এলাকার একেকটি সমস্যাকে চিহ্নিত করে প্রতি মাসে একটি একটি করে সমস্যাকে সমাধানে বিশেষ গুরুত্ব দিই। বছরে ১২টি সমস্যার সমাধান হয়। আসলে আমরা চিন্তা করি না যে, সমাজে সম্ভাবনার তুলনায় সমস্যা বহু কম। কয়েকটি সমস্যাকে জোর দিয়ে সমাধান করতে পারলে অন্য সমস্যাগুলো এমনিতেই দূরীভূত হয়। আমরা তা করি না বলেই মুষ্টিমেয় সমস্যার কারণে হাজারো সম্ভাবনা বিনষ্ট হয়ে যায়। তাই, শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ ও অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না। কঠোর হাতে এসব দমন করা হবে।

সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, থানার (ওসি তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন, এসএম জসিম উদ্দিন, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, মোহাম্মদ মোকারম, মো. সামসুল আলম, সফিউল আলম।

উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম।

পরে উপজেলা পরিষদের মাসিক সভায়ও আবদুচ ছালাম বক্তব্য দেন।

ShareTweetShare

আরও পড়ুন

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত
চট্টগ্রাম

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন
চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’
বিনোদন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
তথ্যপ্রযুক্তি

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.