• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

মেসিকে আটকানোর ছক কষছেন নেদারল্যান্ডসের কোচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮ ২০২২, ১৫:৪৫ অপরাহ্ণ
অ- অ+
মেসিকে আটকানোর ছক কষছেন নেদারল্যান্ডসের কোচ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

গ্রুপ পর্ব বেশ নীরবেই কাটিয়েছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ ড্র করে। শেষ ম্যাচে হালকা ঢংয়ে খেলে কাতারের বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ ষোলোয় ওঠে ডাচরা। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে উড়িয়ে তিনবারের বিশ্বকাপ রানার্সআপরা এখন কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত এটাই হতে যাচ্ছে কাতার বিশ্বকাপে ডাচদের জন্য সবচেয়ে কঠিন ম্যাচ—এ নিয়ে কারও মনে সন্দেহ থাকার কোনো কারণ নেই।

অন্যদিকে আর্জেন্টিনার শুরুটা ছিল যাচ্ছেতাই। প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে নিজেদের অনিশ্চয়তার মধ্যেই ফেলেছিল তারা। শেষ ষোলোতে যেতে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে পরের দুটি ম্যাচে জিততেই হতো। দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়ে মেক্সিকো আর পোল্যান্ড—দুই দলের বিপক্ষেই ২-০ গোলে জিতে গ্রুপ শীর্ষে থেকেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তারা। শেষ ষোলোতে অস্ট্রেলিয়াও বাধা হয়নি মেসিদের। হেরেছে ২-১ গোলে। হ্যাঁ, নেদারল্যান্ডসের মতোই কোয়ার্টার ফাইনালটা হতে যাচ্ছে এখনো পর্যন্ত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন ম্যাচ।

এই দুই দলের লড়াইয়ের অতীত ইতিহাসটা অবশ্য নেদারল্যান্ডসের পক্ষেই। এখনো পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপে পাঁচবার মাঠে নেমে দুবার জিতেছে নেদারল্যান্ডস। আর্জেন্টিনা জিতেছে একবার। ড্র হয়েছে দুটি ম্যাচ। এই ড্র হওয়া দুটি ম্যাচের একটি ছিল ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল। যেটিতে আর্জেন্টিনা টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে জায়গা করে নিয়েছিল ফাইনালে। ১৯৭৪ সালে পশ্চিম জার্মানির বিশ্বকাপে নেদারল্যান্ডস ৪-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। ১৯৭৮ সালের ম্যাচটি ছিল আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল। মারিও কেম্পেসের জাদুতে সে ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। এর পরের লড়াইটি ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ডেনিস বার্গক্যাম্পের সেই জাদুকরি গোলের ম্যাচ। ডাচরা জিতেছিল ২-১ গোলে। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে গোলশূন্য ড্রয়ের পর ২০১৪-বিশ্বকাপের সেমিফাইনালও নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ছিল ০-০। এরপর টাইব্রেকারে সেদিন ডাচদের ভাগ্য-বিপর্যয় ঘটে। এর মানে, নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনা শেষবার সরাসরি জিতেছিল ৪৪ বছর আগে, ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে বুয়েনেস এইরেসে।

মেসি, আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, দি মারিয়া, লাওতারো মার্তিনেজদের বিপক্ষে নেদারল্যান্ডস জয়ের জন্য ছক কষছেন নেদারল্যান্ডসের কোচ লুই ফন গাল। তবে সেই ছকে যে মেসিকে থামানোর বিষয়টা যে আলাদা করেই থাকবে, তা বলে দেওয়াই যায়। বিশ্বকাপে আর্জেন্টিনার মধ্যমণি হয়েই আছেন মেসি। মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া—তিন ম্যাচেই মেসি ছিলেন দুর্দান্ত। মেক্সিকো ও অস্ট্রেলিয়া ম্যাচে নিজে গোল করেছেন, গোল করিয়েছেনও।

মেসি একাই তো ম্যাচ জিতিয়ে দিতে পারেন, এটাই মাথায় রাখছে ডাচরা। নিজেদের রক্ষণে মেসি ঢুকে পড়লে তাঁকে আটকানো বেশ মুশকিল। তাই মেসিকে নিচ থেকেই থামিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে ডাচদের।

২০১৪ বিশ্বকাপেও নেদারল্যান্ডসের কোচ ফন গালই ছিলেন। তিনি সেমিফাইনালে সেটিই করেছিলেন। মেসিকে নিচে আটকে রেখেছিলেন। তাঁর পেছনে লাগিয়েছিলেন নাইজেল ডি ইয়ংকে এবং সেটি কার্যকর হয়েছিল। গোটা ম্যাচেই নিষ্প্রভ ছিলেন মেসি। ১২০ মিনিটে মেসি ডাচদের গোলে মাত্র একবার শট নিতে পেরেছিলেন। পরে টাইব্রেকার জিতে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। কালকের ম্যাচে নাইজেল ডি ইয়ংয়ের সেই কাজটা খুব সম্ভবত করতে হবে মার্টেন ডি রুন।

মেসিকে পাহাড়া দিয়ে রাখার পাশাপাশি তাঁর পাসিং লাইনগুলোও বন্ধ করে দিতে হবে। এটা করতে হবে নিচে থেকেই। তিনি মার্কারকে ছিটকে বেরিয়ে যেতে পারেন অবলীলায়। ডাচ রক্ষণকে সেই মুহূর্তের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। সেই দায়িত্ব ভার্জিল ফন ডাইকের। এ ক্ষেত্রে তাঁর আদর্শ রন ভ্লার। ব্রাজিল বিশ্বকাপে ভ্লারের ট্যাকলগুলো নিশ্চয়ই ভুলে যাননি মেসি।

ShareTweetShare

আরও পড়ুন

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের
চট্টগ্রাম

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ
চট্টগ্রাম

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান
লীড-২

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্টে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্টে আসছে রিয়েলমি সি১০০এক্স

কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার নয়া তারিখ ২৫ অক্টোবর

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় দিবস কাল

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.