• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ কক্সবাজার

মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭ ২০২২, ২১:১৭ অপরাহ্ণ
অ- অ+
মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য  সংগ্রাম করছি : প্রধানমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যত দূরেই থাকুন, আপনারা আমার অন্তরেই আছেন। দেশের উন্নয়ন চাইলে, জনগণের ভাগ্যের পরিবর্তন চাইলে নৌকায় ভোট দিন। আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’
আজ বুধবার বিকেলে কক্সবাজার সৈকতের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের দলীয় জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা নৌকায় ভোট দেবেন কি না, হাত তুলে দেখান।’ মুহূর্তে লাখো জনতা হাত তুলে সাড়া দেন।

শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা সংগ্রাম করছি। দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে মানুষকে উন্নত জীবন দিতে কাজ করে যাচ্ছি। দেশের জনগণকে ধন্যবাদ জানাই বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য।’

বিএনপি-জামায়াত মানুষকে কী দিয়েছে, প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, কিছুই দেয়নি। উল্টো দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছিলেন বলে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তারেক রহমান ১০ ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি, একুশে আগস্টের গ্রেনেড হামলার অন্যতম হোতা। যে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মী শহীদ হয়েছিলেন। আল্লাহর রহমতে সেদিন তিনি বেঁচে গিয়েছিলেন।

বিএনপি মানুষ পুড়িয়ে মারা ছাড়া কিছুই করতে পারেনি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের কোনো উন্নয়ন হয়নি। কক্সবাজারে কিছু হয়নি। তাঁরা ক্ষমতায় আসার পর কক্সবাজারে অনেক প্রকল্প দিয়েছেন। কক্সবাজারে রেল আসছে, বিমানবন্দর আন্তর্জাতিক মানের হচ্ছে। গভীর সমুদ্রবন্দর হচ্ছে। মহেশখালী সিঙ্গাপুরের চেয়েও সুন্দর হবে। মহেশখালী-কুতুবদিয়ার আরও উন্নয়ন হবে। টেকনাফের সাবরাং অর্থনৈতিক জোন হচ্ছে।

বক্তব্যের ফাঁকে শেখ হাসিনা বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের প্রতি বঙ্গবন্ধুর স্মৃতি, বঙ্গবন্ধুর সঙ্গে তিনিও একাধিকবার সৈকত ভ্রমণে আসার কথা তুলে ধরেন।
বিকেল ৪টায় জনসভাস্থলে এসে শেখ হাসিনা কক্সবাজারের ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগের সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে তিনি যান উখিয়ার ইনানী সৈকতে। সেখানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়ার উদ্বোধন শেষে বেলা সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে বিকেল ৪টায় শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় যান। জনসভা শেষে হেলিকপ্টার করে ঢাকার উদ্দেশে কক্সবাজার ছাড়েন প্রধানমন্ত্রী। পাঁচ বছর আগে এই স্টেডিয়ামে দলীয় জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি।

ShareTweetShare

আরও পড়ুন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ
চট্টগ্রাম

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের
অর্থনীতি

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
চট্টগ্রাম

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

পুরোনো সংখ্যা

সর্বশেষ

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.