• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ স্বাস্থ্য

চট্টগ্রামে ভ্যাকসিনের আওতায় বেদে সম্প্রদায়

প্রকাশিত: নভেম্বর ২৫ ২০২১, ১৭:৫০ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামে ভ্যাকসিনের আওতায় বেদে সম্প্রদায়
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়কে প্রথমবারের মতো কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে।

আজ (২৫ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে নগরীর মনসুরাবাদস্থ বেদে পল্লীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

প্রথম দিন প্রায় ২’শ বেদে জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভ্যাকসিন প্রদান কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহেদুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, হেলথ এডুকেটর প্রবীর মিত্র ও নবজাগরণ হিজড়া শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফাল্গুনী হিজড়া।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, হিজড়া ও বেদে সম্প্রদায়সহ পিছিয়ে থাকা অন্যান্য জনগোষ্ঠীদের জাতীয় পরিচয়পত্র না থাকলেও তারা আমাদের সমাজেরই মানুষ।

সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তারা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে পারছেন না। তাদেরকে বাদ দিয়ে আমরা সুরক্ষিত থাকতে পারিনা। তাই সাধারণ মানুষের পাশাপাশি আমরা বেদে ও হিজড়া জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে পেরেছি।

এভাবে পিছিয়ে পড়া সমাজের অন্যান্য জনগোষ্ঠীকেও ভ্যাকসিনের আওতায় আনা হবে। এর আগে গত ২২ নভেম্বর সোমবার সিভিল সার্জন কার্যালয়ে প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ৩’শ তৃতীয় লিঙ্গের (হিজড়া জনগোষ্ঠী) ও আজ ২৫ নভেম্বর বৃহস্পতিবার প্রায় ২’শ বেদে জনগোষ্ঠীকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাংলাদেশে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হিজড়া ও বেদে জনগোষ্ঠীর মাঝে ভ্যাকসিন প্রদান চট্টগ্রামে এটাই প্রথম।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে এটিই প্রথম পদক্ষেপ। বেদে ও হিজড়াসহ কোন জনগোষ্ঠীই যাতে ভ্যাকসিন কার্যক্রমের আওতার বাইরে না থাকে সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন স্বাস্থ্য বিভাগ।

নিবন্ধনের ঝামেলা ছাড়াই ভ্যাকসিন নিতে পেরে বেদে জনগোষ্ঠী মহাখুশী। যে শ্রেণির মানুষ কিংবা লিঙ্গের হোক না কেন কেউ এ কার্যক্রম থেকে বাদ যাবেনা, পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন সিভিল সার্জন।

ভ্যাকসিন নিতে আসা বেদে সম্প্রদায়ের বুবলি ও তাহিরুণ স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিবন্ধনসহ বিভিন্ন কারণে আমরা এতদিন কোভিড ভ্যাকসিন নিতে পারিনি।

নবজাগরণ হিজড়া শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফাল্গুনী হিজড়ার সহযোগিতায় স্বাস্থ্য বিভাগের আন্তরিকতায় অত্যন্ত সুন্দর পরিবেশে ভ্যাকসিন গ্রহণ করতে পেরেছি। এতে আমরা অত্যন্ত খুশী।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান
রাজনীতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

দেশে প্রথমবারের মত ভেন্টিলেটরে রেখেই ব্রেইনস্টেম গ্লিওমার চিকিৎসা
শিরোনাম

দেশে প্রথমবারের মত ভেন্টিলেটরে রেখেই ব্রেইনস্টেম গ্লিওমার চিকিৎসা

চমেক হাসপাতালে বিপুল সংখ্যক ডাস্টবিন দিল এপিক হেলথ কেয়ার
চট্টগ্রাম

চমেক হাসপাতালে বিপুল সংখ্যক ডাস্টবিন দিল এপিক হেলথ কেয়ার

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন
লীড-২

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে : মেয়র শাহাদাত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.