• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

যে কারণে হচ্ছে না চরপাথরঘাটা ইউনিয়নে নির্বাচন!

প্রকাশিত: নভেম্বর ১৬ ২০২১, ০০:১৮ পূর্বাহ্ণ
অ- অ+
যে কারণে হচ্ছে না চরপাথরঘাটা ইউনিয়নে নির্বাচন!
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সিনিয়র প্রতিবেদক:

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে এখন সরগরম মাঠ-ঘাট ও চায়ের দোকান। আগামী ২৩ ডিসেম্বর এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে উপজেলার ৫টি ইউনিয়নের (শিকলবাহা, চরলক্ষ্যা, চরপাথরঘাটা, বড়উঠান ও জুলধা) মধ্যে এবার ৪টি ইউপিতে নির্বাচন হচ্ছে। কেননা ঘোষিত তফশীলে বাদ পড়েছে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন।

কেন বাদ পড়েছে তার অনুসন্ধানে নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলাধীন ০৫টি (পাঁচ) ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠান, শপথ গ্রহণ, প্রথম সভা ও মেয়াদ পূর্তি সংক্রান্ত তথ্য গত ৮ সেপ্টম্বরে জেলা নির্বাচন অফিসে প্রেরণ করা হয়েছে। এতে স্পষ্ট উল্লেখ রয়েছে, কর্ণফুলীর পাঁচ ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ২৮শে মে। ৪টি ইউনিয়ন পরিষদে (চরলক্ষ্যা, জুলধা, বড়উঠান ও শিকলবাহা) জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ২০১৬ সালের পহেলা আগষ্ট।

চরলক্ষ্যা ইউনিয়নে প্রথম সভা অনুষ্ঠিত হয় ১৬ আগষ্ট। জুলধা ইউনিয়নে ০৯ অক্টোবর, বড়উঠান ও শিকলবাহা ইউনিয়নে ১৩ আগষ্ট প্রথম সভা অনুষ্ঠিত হয়। ফলে, ২০২১ সালের ১৬ আগষ্ট চরলক্ষ্যা ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ হয়। জুলধা ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ হয় ২০২১ সালের ০৯ অক্টোবর। পাশাপাশি বড়উঠান ও শিকলবাহার ৫ (পাঁচ) বছর মেয়াদ পূর্তি শেষ হয় ২০২১ সালের ১৩ আগষ্ট।

শুধুমাত্র কর্ণফুলী উপজেলায় ব্যতিক্রম ছিল চরপাথরঘাটা ইউনিয়ন। ইউনিয়নটিতে ২০১৬ সালের ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হলেও শপথ গ্রহণ হয়েছিল ২০১৭ সালের ১০ ডিসেম্বর। প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ২০ ডিসেম্বর। যার প্রেক্ষিতে ৫ (পাঁচ) বছর মেয়াদ শেষ হবে আগামী ২০২২ সালের ২০শে ডিসেম্বর। সে কারণে মূলত চরপাথরঘাটা ইউনিয়নের নির্বাচন পিছিয়েছে।

কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল শুক্কুর বলেন, ‘মামলা জনিত কারণে শপথ গ্রহণ পরে হওয়ায় চরপাথরঘাটা ইউনিয়নের মেয়াদ এখনো উত্তীর্ণ হয়নি।’

আরো জানা যায়, নির্বাচনে অনিয়ম ও জাল ভোট প্রদানের অভিযোগ এনে বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী আলহাজ্ব এম মঈন উদ্দিন হাইকোর্ট রিট মামলা দায়ের করেছিলেন। যা পরবর্তী নির্বাচন ট্রাইব্যুনালে গড়ায়। ফলে, গেজেট ও প্রথম সভা অনুষ্ঠিত হতে এক বছর সময় অতিবাহিত হয়।

ওদিকে, উপজেলার চার ইউনিয়নে দলীয় মনোনয়ন পেতে দুই ডজন প্রার্থীকে চেয়ারম্যান পদে লবিং করতে শোনা যায়। বাজার ছাড়িয়ে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে স্যোশাল মিডিয়াও। বইছে প্রার্থীদের নিয়ে বিচার-বিশ্লেষণ।

উল্লেখ্য, প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১০০৩ ইউপির ভোট হবে ২৮ নভেম্বর। চতুর্থ ধাপের ভোট হবে ৮৪০ ইউপিতে ২৩ ডিসেম্বর।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.