• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

প্রশ্নফাঁসের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১৪ ২০২১, ১৪:১৭ অপরাহ্ণ
অ- অ+
প্রশ্নফাঁসের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের ‘সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই সঙ্গে প্রশ্নফাঁসের ‘গুজবে কান না দিতে’ আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার ঢাকার একটি কেন্দ্র ঘুরে দেখার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রশ্নফাঁস কোথাও হবে না। তবে গুজব ছড়ানোর একটি চেষ্টা বরাবরের মতো আছে।

তিনি বলেন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নফাঁস করে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করার অপচেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধে এর চেয়ে কম কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। আমি অনুরোধ করব— সবাই যেন এ বিষয়ে সাবধান থাকে।

পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় দেখে অসন্তোষ প্রকাশ করেন দীপু মনি। তিনি বলেন, তারা যেখানে অপেক্ষা করছেন, সেখানে অনেক ভিড়। স্বাস্থ্যবিধি মানছেন না। আমি আগেও অনুরোধ জানিয়েছি। তাদের অনুরোধ করব, যেখানেই থাকবেন, জটলা যেন না করেন।

সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন হবে কিনা— জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, মূল্যায়নের নানা পদ্ধতি রয়েছে সারা বিশ্বে। লম্বা পরীক্ষা নিলেই মেধা যাচাই হবে তা নয়। অ্যাসাইনমেন্টসহ নানান কিছু করেছে এই শিক্ষার্থীরা। প্রতিকূল পরিস্থিতিতে তারা কতটা শিখেছে, সেটিই বড় বিষয়।

এক মাসের মধ্যে এবারের পরীক্ষার ফল প্রকাশ করে আগামী বছর মে-জুনের মধ্যে এসএসসি পরীক্ষা নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, ২০২২ সালের পরীক্ষাও আগের ডেটে (ফেব্রুয়ারিতে) নেওয়া যাবে না। তবে এবারের মতো এত দেরি হবে না। কারণ সিলেবাস কমপ্লিট করতে তো সময় দিতে হবে।

সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার চেষ্টার কথা জানিয়ে মন্ত্রী বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে যতজনকে সম্ভব দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করছে, আমরা সহযোগিতা করছি। এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে, যেহেতু ঢাকায় টিকাদান চলছে- তাদের খুবই কম টিকা পেয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের যতদূর সম্ভব দেব, ঢাকার বাইরেও তারা টিকা পাবে। তবে টিকা ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে না, এমন নয়।

নতুন শিক্ষাক্রমে জেএসসি পরীক্ষা থাকবে কিনা, জানতে চাইলে দীপু মনি বলেন, ওভাবে সেটি থাকবে না। তবে অবশ্যই মূল্যায়ন হবে। শিক্ষাক্রম চালু হলে মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে।

কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.