• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

ফ্রান্সের সেনেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: নভেম্বর ১১ ২০২১, ১৭:২২ অপরাহ্ণ
অ- অ+
ফ্রান্সের সেনেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ফ্রান্স সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে দেখলেন দেশটির আইনসভা, সেনেটের বাংলাদেশ বিষয়ক গ্রুপের সঙ্গে অংশ নিলেন মতবিনিময়ে।

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা প্যারিসে এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী বুধবার ফ্রান্সের সেনেট গেলে সেনেট সদস্যরা উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে তার ভূমিকা ও নেতৃত্বের প্রশংসা করে একটি মানপত্র পাঠ করা হয়।

স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডন সফর শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ৯ নভেম্বর প্যারিসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী জ্যঁ কাসতেক্সের সঙ্গে বৈঠক করেন।

মোহাম্মদ তালহা বলেন, “এই পর্যায়ের সফর আমাদের জানা মতে এর আগে কখনো হয়নি। এই সফরে যে বিরল সম্মান মাননীয় প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে, প্রথম দুই দিনে, সেটা এর আগে কখনো হয়নি।”

তিনি জানান, ফরাসি সেনেটে বাংলাদেশ বিষয়ক গ্রুপের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। ওই গ্রুপের সদস্যদের অনেকে এর আগে বাংলাদেশ সফর করেছেন। সে বিষয়েও তাদের সঙ্গে সরকার প্রধানের কথা হয়েছে।

“ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোসহ রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়েছেন।”

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমোনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে ফ্রান্সের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন মুভমেন্ট অব দ্য এন্টারপ্রাইজ অব ফ্রান্স (এমইডিইএফ) এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা।
এছাড়া প্রধানন্ত্রীর সঙ্গে ফ্রান্সের বড় তিন কোম্পানি এয়ারবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা গিউল ফৌরি, দাসসো এভিয়েশন এর সভাপতি এরিক ট্যাপিয়ার, বহুজাতিক কোম্পানি থালেস এর সভাপতি প্যাট্রিস কেইন সাক্ষাৎ করেন।

মঙ্গলবার দুপুরে প্যারিস সফরের প্রথম দিনে ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিজে প্রসাদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের প্রাসাদে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

প্রাসাদে পৌঁছালে প্রেসিডেনশিয়াল গার্ডরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। এরপর ম্যাক্রোঁ ও শেখ হাসিনা ছবি তোলেন। পরে দুই নেতা এলিজে প্রাসাদে একসঙ্গে মধ্যাহ্ন ভোজ ও বৈঠক করেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা।

পরে ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ কাসতেক্সের সঙ্গে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হয়।

ShareTweetShare

আরও পড়ুন

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ
অর্থনীতি

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী
রাজনীতি

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী

মোটরসাইকেলে দুই, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না
অর্থনীতি

মোটরসাইকেলে দুই, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না

প্রাক্তন ভূমিমন্ত্রী জাবেদসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চট্টগ্রামে
জাতীয়

ঋণ জালিয়াতি : সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.