• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

ব্যাটারিচালিত রিকশা বন্ধে কঠোর হওয়ার আহ্বান কাদেরের

প্রকাশিত: জুন ২২ ২০২১, ১৭:২৪ অপরাহ্ণ
অ- অ+
ব্যাটারিচালিত রিকশা বন্ধে কঠোর হওয়ার আহ্বান কাদেরের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা মহানগরীতে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা বন্ধে দুই সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২২ জুন) অনুষ্ঠিত ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভার সভাপতির বক্তব্যে সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান মন্ত্রী।

ইনার রিং রোডের ইস্টার্ন বাইপাস এবং ওয়েস্টার্ন অংশের হালনাগাদকরণে ডিটিসিএর মাধ্যমে দুই সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে প্রকল্প প্রস্তাব চূড়ান্তের আহ্বানও জানান সেতুমন্ত্রী।

এসময় তিনি বলেন, ডিটিসিএ প্রদত্ত বহুতল ভবনের জন্য ট্রাফিক ক্লিয়ারেন্স ছাড়পত্র গ্রহণের বিষয়টি আইনগত বিধি-বিধানের আওতায় রাজউকের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তি করতে হবে।

মন্ত্রী আরও বলেন, সমন্বয়হীনভাবে ঢাকা সিটি করপোরেশন এলাকায় সড়ক খনন করা যাবে না। তিনি এ বিষয়ে ডিটিসিএকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ঢাকার দুই মেয়রকে আহ্বান জানান।

ডিটিসিএর বোর্ড সভায় ভার্চুয়ালি আরও যুক্ত হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাগুফতা ইয়াসমিন এমিলি, ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ডিএমপি কমিশনার।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমসাময়িক রাজনৈতিক বিষয় তুলে ধরে বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি দেশে স্থিতিশীলতা চায় না, তারা চায় দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে। আন্দোলনের নামে জনগণ ও রাষ্ট্রের সম্পদ নষ্ট করাই তাদের রাজনীতি।

জনগণের প্রতি রাজনৈতিক দল হিসেবে যে দায়িত্বশীলতা রয়েছে তা পালনে বিএনপি অনেক আগেই ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার উদারতা দেখে ভাববেন না এটা আমাদের দুর্বলতা।

বর্তমান সরকারের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার কর্তৃত্ববাদী নয়, কারো উপর হিংস্র আচরণও করেনি, বরং প্রধানমন্ত্রী বিরোধীদলের নানান উসকানির মুখে অত্যন্ত সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেই জনগণের প্রতি আস্থাশীল।

ShareTweetShare

আরও পড়ুন

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

ফজলুল কাদের চৌধুরীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাজনীতি

ফজলুল কাদের চৌধুরীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খাগরিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে উপহারসামগ্রী বিতরণ
চট্টগ্রাম

খাগরিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে উপহারসামগ্রী বিতরণ

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান

দুর্যোগ কাটবে, কিন্তু মানুষের পাশে থাকার দায়িত্ব থামবে না: সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ কাটবে, কিন্তু মানুষের পাশে থাকার দায়িত্ব থামবে না: সাঈদ নোমান

মানবিক সহায়তা নিয়ে পানিবন্দি মানুষের দ্বারে এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিক সহায়তা নিয়ে পানিবন্দি মানুষের দ্বারে এমপি সাঈদ নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পুঁজিবাজারে এবি সিদ্দিকের অবদান স্মরণ করল সিএসই

পুঁজিবাজারে এবি সিদ্দিকের অবদান স্মরণ করল সিএসই

চুয়েটে বিএমই বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চুয়েটে বিএমই বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহবুবের রহমান

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহবুবের রহমান

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান

চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

বৃহস্পতিবার আউলিয়া হাফেজনগরীর ৯১তম উরছ শরীফ

আগ্রাবাদে ছালামত আলী শাহ্ আমিরীর ওরশ সোমবার

পেকুয়ায় স্লুইসগেটের ইজারা বাতিল, নিয়ন্ত্রণ থাকবে উপজেলা ও ইউনিয়ন পরিষদের কাছে

পেকুয়ায় স্লুইসগেটের ইজারা বাতিল, নিয়ন্ত্রণ থাকবে উপজেলা ও ইউনিয়ন পরিষদের কাছে

ফজলুল কাদের চৌধুরীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফজলুল কাদের চৌধুরীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে : প্রতিমন্ত্রী হেলাল

সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে : প্রতিমন্ত্রী হেলাল

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.