• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

এসএ গ্রুপের সাথে এবি ব্যাংকের কর্পোরেট চুক্তি

প্রকাশিত: জুন ২২ ২০২১, ১৪:৩৭ অপরাহ্ণ
অ- অ+
এসএ গ্রুপের সাথে এবি ব্যাংকের কর্পোরেট চুক্তি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

এবি ব্যাংকের সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ফলে এখন থেকে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা-কর্মচারীর বেতন এবি ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে।

সোমবার (২১ জুন) পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র হল রুমে চুক্তি স্বাক্ষর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে এবি ব্যংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে কোম্পানির চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম চুক্তিতে স্বাক্ষর করেন।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় এবি ব্যাংক। দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে এবি ব্যাংক এখনো আধুনিক ব্যাংকিংয়ের ঐতিহ্য ধরে রেখেছে।

তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরে এবি ব্যাংকের মন্দ ঋণের পরিমাণ ছিল ৩৩ শতাংশের বেশি। ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব আমরা নেওয়ার পর ২০১৯-২০ অর্থবছরে তা কমিয়ে ১৬ শতাংশে নিয়ে এসেছি। আগামীতে মন্দ ঋণের পরিমাণ ১০ শতাংশে নামিয়ে আনতে কাজ করছি। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এ ব্যাংককে আমরা এগিয়ে নিতে চাই।

এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম বলেন, এ সমঝোতা চুক্তির মাধ্যমে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আড়াই হাজার কর্মকর্তা-কর্মচারী এবি ব্যাংকের সব শাখায় ব্যাংকিং সেবা পাবে। এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা-কর্মচারীর বেতন এবি ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে।

তিনি বলেন, ৩৩ বছর ধরে এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ব্যবসা পরিচালনা করছে। আমরা দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ী। এখন এসএ গ্রুপের জনপ্রিয় ব্রান্ড গোয়ালিনী ও মুসকান নামে ৮টি প্রোডাক্ট দেশের ভোগ্যপণ্যের বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে।

শাহাবুদ্দিন আলম বলেন, গ্যাস সংকটের কারণে আমরা গত ৯ বছর শিল্পখাতে পিছিয়ে পড়েছিলাম। সরকারি সহযোগিতায় আবার শিল্পোৎপাদনে ফিরেছি। আগামীতে আমাদের দুটি রিফাইনারি (ভোজ্যতেল) চালু করার পরিকল্পনা রয়েছে। এ দুটি প্রতিষ্ঠান চালু হলে আরো ৫ হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে আমরা সরকারের বেকারত্ব দূর করার কর্মসূচিতে অবদান রাখতে পারবো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ক্রেডিট) মাহমুদুল আলম, উপ ব্যবস্থাপনা পরিচালক (রিটেইল) আবদুর রহমান, এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আবেদিন আলম ও উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আবেদিন আলম।

ShareTweetShare

আরও পড়ুন

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী
অর্থনীতি

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি মন্ত্রী

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা
অর্থনীতি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের
অর্থনীতি

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
অর্থনীতি

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
অর্থনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.