• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

দপ্তরি, ঝাড়ুদারও পোলিং অফিসার!

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫ ২০২১, ১৯:১৬ অপরাহ্ণ
অ- অ+
হাটহাজারীতে ইউপি নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন বাতিল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পীরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রিসাইডিং, পোলিং ও সহকারী পোলিং অফিসার নিয়োগে নজিরবিহীন অনিয়মের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, উৎকোচ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির কর্মচারী দপ্তরি, পিয়ন, ঝাড়ুদারকেও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর পীরগঞ্জের ১৫টি ইউনিয়নের মধ্যে ১০টিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

ভোট গ্রহণের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীর তালিকা দেওয়া হয়। ওই তালিকা রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করা হলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা তালিকা থেকে পছন্দমতো প্রিসাইডিং, পোলিং ও সহকারী পোলিং অফিসার নিয়োগ দেন।

প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, এবারের ইউপি নির্বাচনে পোলিং অফিসার পদে শিক্ষাপ্রতিষ্ঠানের ঝাড়ুদার, দপ্তরি, পিয়ন এবং নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীকেও নিয়োগ দেওয়া হয়েছে।

উপজেলার শানেরহাট ও পাঁচগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আলতাফ হোসেনের স্বাক্ষরে পোলিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন পত্নীচড়া উচ্চ বিদ্যালয়ের ঝাড়ুদার সাজু মিয়া ও দপ্তরি আব্দুল খালেক মিয়া।

এ বিষয়ে বক্তব্য জানতে শানেরহাট ও পাঁচগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আলতাফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে বড়দরগা এবং কুমেদপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল বলেন, উপজেলা নির্বাচন অফিসারের দেওয়া তালিকা থেকে আমরা ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দিয়েছি। তিনি বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারীকে দিয়ে নির্বাচনে দায়িত্ব পালনের কথা নয়। তবে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তবে নির্বাচন অফিসে দেওয়া তালিকার কারণেই হয়েছে। আমরা তাতে দায়ী নই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ইমদাদুল হক বলেন, আমরা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নামের তালিকা চেয়েছি। তারা যেভাবে তালিকা দিয়েছে আমরা সেভাবেই নির্বাচনী দায়িত্বে নিয়োগ দিয়েছি।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.