• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতাকা বৈঠক অমীমাংসিত; সীমান্তে পড়ে আছে দুই বাংলাদেশির লাশ

প্রকাশিত: নভেম্বর ৫ ২০২১, ০২:০১ পূর্বাহ্ণ
অ- অ+
পতাকা বৈঠক অমীমাংসিত; সীমান্তে পড়ে আছে দুই বাংলাদেশির লাশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কানাইঘাট উপজেলায় ভারত সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই বাংলাদেশির লাশ উদ্ধারের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার দুই পক্ষের পতাকা বৈঠক অমীমাংসিতভাবে শেষ হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

তবে এ বিষয়ে ডোনা সীমান্ত এলাকায় অবস্থানরত ১৯ বিজিবির অধিনায়কসহ দায়িত্বশীল কেউ সংবাদমাধ্যমের কাছে কিছু বলছেন না। লাশ দুটি বর্তমানে সীমান্তের ১৩৩১ নম্বর মেইন পিলারের পাশে একটি নালার পাশে পড়ে রয়েছে।

বিজিবির সুরইঘাট ক্যাম্প ও কানাইঘাট থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) এরালিগুল গ্রামের আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২) বুধবার বেলা ১১টার দিকে ডোনা সীমান্ত এলাকার ভারত সীমান্ত অংশে অবস্থানকালে বিএসএফের গুলিতে মারা যান। তাঁদের গ্রামের কয়েক বাসিন্দা জানান, আসকর ও আরিফ মঙ্গলবার রাতে ডোনা সীমান্ত এলাকায় গিয়ে আর ফেরেননি। বুধবার সকালে কিছু লোক তাঁদের জানিয়েছেন, ওপারে বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছেন। লাশের ছবি মুঠোফোনে দেখে দুজনকে শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সুহেলের মুঠোফোনে কল দিলে তিনি ফোন ধরেননি।

তবে ঘটনাস্থলে অবস্থান করা বিজিবির এক কর্মকর্তাসহ স্থানীয় ক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত প্রথম দফায় পতাকা বৈঠক হয়। এরপর দুপুরের খাবারের বিরতি দিয়ে আবারও বৈঠক চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। যে স্থানে দুই বাংলাদেশির লাশ পড়ে আছে, সেটি সীমান্তের শূন্যরেখার (নো ম্যানস ল্যান্ড) কাছাকাছি। দুই বাংলাদেশিকে হত্যা করে সেখানে এনে ফেলে রাখা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়। কিন্তু হত্যার দায় অস্বীকার করে বিএসএফ। লাশ দুটো বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে বলে জানায়। এ জন্য পতাকা বৈঠক অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। পতাকা বৈঠকের পর সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ ডোনা সীমান্ত এলাকায় পাহারা বাড়িয়েছে।

এদিকে দুই দিনেও লাশ উদ্ধার না হওয়ায় সীমান্ত এলাকার আশপাশ এলাকার গ্রামগুলোর মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। দুটি বাজারে বিকেলে ও সন্ধ্যায় দুই দফা বিক্ষোভ করে এলাকাবাসী দ্রুত লাশ উদ্ধারের আহ্বান জানিয়েছেন।

লক্ষ্মীপ্রসাদ ইউপির চেয়ারম্যান ফয়াজ উদ্দিন জানান, বাংলাদেশ অভ্যন্তর থেকে দুটো লাশ পড়ে থাকা অবস্থায় দেখা যাচ্ছে। এ দৃশ্যটি অমানবিক দেখাচ্ছে। তাই সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাঁরা চেষ্টা করছেন সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে। পুলিশকেও নজর রাখতে বলেছেন।

শুক্রবার সকালে আবার পতাকা বৈঠকের আহ্বান করা হতে পারে জানিয়ে নাম প্রকাশ না করার শতে৴ বিজিবির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বৈঠকে মরদেহ দুটি যে স্থানে পড়ে আছে, সেই স্থান কোন দেশে পড়েছে তা চিহ্নিত করার সিদ্ধান্ত হয়। মরদেহ ভারতের অভ্যন্তরে থাকলে সে দেশে ময়নাতদন্ত হবে। এরপর আরেক দফা পতাকা বৈঠক করে মরদেহ হস্তান্তর করা হবে। এতে মরদেহ উদ্ধার ও হস্তান্তরে আরও কিছুদিন সময় লাগতে পারে।

কানাইঘাট থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার হলে মানুষের ক্ষোভ প্রশমিত হবে। বিজিবি ও বিএসএফ যৌথভাবে মরদেহ উদ্ধারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করছি।’

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.