• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই নারীর নতুন রেকর্ড

প্রকাশিত: নভেম্বর ৫ ২০২১, ০১:৪৩ পূর্বাহ্ণ
অ- অ+
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই নারীর নতুন রেকর্ড
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড গড়লেন দুই বাংলাদেশি। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ইতিহাস গড়তে সক্ষম হয়েছেন বাংলাদেশি দুই নারী প্রার্থী। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট-৩৯ থেকে বেসরকারিভাবে প্রথম মুসলিম কাউন্সিলওমেন নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ এবং কুইন্স কাউন্টির সিভিল আদালতের বিচারক পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন অ্যাটর্নি সোমা সাঈদ।

বাংলাদেশি এই দুই নারী প্রার্থীর বিজয়ে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড সৃষ্টি হলো।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নিউ ইয়র্ক সিটির সাধারণ নির্বাচনের ফলাফলে জানা যায় মোট ভোটের ৯৮ দশমিক ৮১ ভাগ ফলাফলে ডেমোক্রেট প্রার্থী শাহানা হানিফ পেয়েছেন ২৮ হাজার ২৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ব্রেট উইনকুপ পেয়েছেন ২ হাজার ৫২২ ভোট।

এদিকে কুইন্স কাউন্টি বিচারক পদে অ্যাটর্নি সোমা সাঈদ পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির উইলিয়াম ডি শানাহান পেয়েছেন ৮৮ হাজার ৬২ ভোট।

প্রাপ্ত ভোটের যে ব্যবধান রয়েছে তাতে শাহানা হানিফ এবং অ্যাটর্নি সোমা সাঈদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে আগামী ১৫ নভেম্বর মেইল ইন এবং অ্যাবসেন্টি ব্যালট গণনার জন্য চূড়ান্ত ফল জানা যাবে। এতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর জয়ের সম্ভাবনা খুবই কম।

এর আগে চলতি বছরে তিনি ২২ জুনের প্রাইমারিতে জয়ী হয়ে সাধারণ নির্বাচনে ডেমোক্রাটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পান অ্যাটর্নি সোমা সাঈদ। দশ বছরের জন্য তিনি এই পদে আসীন থাকবেন। তাঁর আদালতে ২৫ হাজার ডলার পর্যন্ত মামলার শুনানি করার এখতিয়ার থাকবে।

বিজয়ের খবর শুনে প্রতিক্রিয়ার অ্যাটর্নি সোমা সাঈদ বলেন, এ বিজয়ে জয়ে তিনি অত্যন্ত আনন্দিত। আনন্দিত তারাও যারা তাকে ভোট দিয়েছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী ছিলেন সব সময়। কিন্তু সেটা কখনো কাউকে বুঝতে দেইনি। কারণ তার জয়ের পুরো বিষয়টি নির্ভর করছিল ভোটারদের ওপর। তারা ভোট না দিলে জয়ী হতে পারতেন না। এ কারণে নিশ্চিত করে বলার কোন সুযোগ ছিল না যে তিনি জয়ী হবেন।

সোমা আরও বলেন, কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিকের দখলেই ছিল। সবাই মনে করেন এখান থেকেই যিনি ডেমোক্র্যাটিক পার্টির নমিনি হবেন তিনি জয়ী হতে পারবেন। এই কারণে প্রাইমারির জয়কেই অনেকেই আসল জয় মনে করেন। কিন্তু আসলে বিষয়টি এই রকম ছিল না। সাধারণ নির্বাচনের দিনে ভোট দেওয়া যেমন জরুরি ছিল, তেমনি জয় পাওয়া এবং আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন রয়েছে। তাই সব মিলেয়ে বলা যায় তিনি জানতেন জয়ী হবেন, তবু কাজ করছেন। এটাই নির্বাচনের নিয়ম। কখনো বেশি আত্মবিশ্বাসী হতে নেই।

অ্যাটর্নি সোমা সাঈদ বলেন, ভাগ্য আমার সহায়ক হয়েছে এটা অনেকেই মনে করেন। সেটাতে, অবশ্যই কিন্তু কাজ করতে হয়েছে। এই কাজ একদিনে করিনি ধীরে ধীরে কাজ করে গেছি। কষ্টের ও পরিশ্রমের ফসল হচ্ছে আমার মতো একজন মানুষের এই পদে আসীন হওয়া। তিনি বলেন, আমি নিষ্ঠার সাথে কাজ করে গেছি। ভবিষ্যতেও করে যাবো।

বেসরকারিভাবে নির্বাচিত প্রথম মুসলিম কাউন্সিলওমেন (ডিসট্রিক্ট-৩৯) শাহানা হানিফ বলেন, তার নির্বাচনী এলাকা ব্রুকলিনে বাংলাদেশি ভোটার আছেন। তবে সংখ্যা অনেক বেশি নয়। তারপরও তাদের ভোট আমার জন্য খুবই জরুরি ছিল। পাশাপাশি আমার এলাকায় বিভিন্ন কমিউনিটির মানুষ বাস করেন। তাই তাদের ভোটের ওপর আমাকে নির্ভর করতে হয়েছে, যাতে তিনি সব কমিউনিটির ভোট পেয়ে জয়ী হতে পারেন। জয় পাবেন এটা জানতেন না। তবে জয়ী হবেন সেটাো বলতে চাননি শাহানা।

তিনি বলেন, প্রাইমারীতে জয়ের পর এটা মনে করেছিলেন যে তিনি সিটি হলে যেতে পারবেন। কিন্তু এই চূড়ান্ত গন্তব্যে পৌঁছার জন্য সাধারণ নির্বাচনে জয় প্রয়োজন। সেই জয়ের মাধ্যমে সেটি হলে যাওয়ার সুযোগ মেলে। এই জয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে।

শাহানা বলেন, বাংলাদেশিদের সহায়তা ছাড়া এ বিজয় কখনোই সম্ভব ছিল না। তিনি দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন। দিনে দিনে তার অভিজ্ঞতা হয়েছে সেই সব অভিজ্ঞতাকে কাজে লাগাতে পেরেছেন। সব মিলিয়ে বলা যায় যে অভিজ্ঞতা অর্জন করা তার প্রয়োজন ছিল। তিনি তার ডিসট্রিক্টের সবার প্রতি এবং তাকে যারা এনডোর্স করেছেন, ভোটে অংশ নেওয়া, জয়ী হওয়ার ব্যাপারে সহায়তা করছেন, যারা ভোট দিয়েছেন তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ ক্রেন।

তিনি বলেন, তার এলাকায় বিভিন্ন কমিউনিটির লোক রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি আমেরিকানরাও আছেন। তাদের জন্য আলাদা একটি অফিস করবেন। সেখানে মানুষ আসবেন এবং তাদের সমস্যা সমাধানের জন্য আমরা সহায়তা করবেন। বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্স এখন বেড়েছে। সেই সমস্যা সমাধানের জন্য মানুষের সহায়তা প্রয়োজন, শিক্ষাখাতের বিভিন্ন পর্যায়ে অভিভবাকদের সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। সেখানে তাদের সম্পৃক্ত হতে উৎসাহিত করা ও সহায়তা করা হবে।

এছাড়াও ইমিগ্রান্টদের অনেকেরই অনেক সমস্যা রয়েছে সেগুলোতেও সহায়তা করবেন শাহানা। তিনি বলেন, সিটি হলে গিয়ে তার প্রথম কাজ হবে যেসব বিষয় জরুরিভিত্তিতে বিল পাস হওয়া দরকার কিন্তু তারপরও এতদিনে হয়নি সেইসব বিল পাস করাতে চান শাহানা।

ShareTweetShare

আরও পড়ুন

পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ডিআইজি রেজাউল মল্লিক
জাতীয়

পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ডিআইজি রেজাউল মল্লিক

দক্ষতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাত পরিচালিত হচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল
অর্থনীতি

দক্ষতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাত পরিচালিত হচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
জাতীয়

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনে আগ্রহী জাপানের কান্টো গ্রুপ
জাতীয়

বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনে আগ্রহী জাপানের কান্টো গ্রুপ

রিমান্ড ও জামিন নামঞ্জুর : শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
জাতীয়

রিমান্ড ও জামিন নামঞ্জুর : শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

আদালতে শিরীন শারমিন চৌধুরী, রিমান্ড আবেদন
জাতীয়

আদালতে শিরীন শারমিন চৌধুরী, রিমান্ড আবেদন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.