• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৪ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কক্সবাজারে আ.লীগ নেতার মন্তব্যের প্রতিবাদ জানাল যুবলীগ নেতা ইশতিয়াক

প্রকাশিত: নভেম্বর ৩ ২০২১, ২৩:৫৬ অপরাহ্ণ
অ- অ+
কক্সবাজারে আ.লীগ নেতার মন্তব্যের প্রতিবাদ জানাল যুবলীগ নেতা ইশতিয়াক
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

‘মুনাফ শিকদারকে গুলি করেছে ইশতিয়াক’ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইশতিয়াক আহমেদ জয়।

বুধবার (০৩ নভেম্বর) রাত ১০টায় ইশতিয়াক আহমেদ জয় তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাস ও মিডিয়াকর্মীদের প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

এতে বলা হয়েছে, ‘শহীদ দৌলত ময়দানে ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবসের আলোচনা সভায় কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান তাঁর বক্তব্যে ইশতিয়াক নাম উল্লেখ করে যে অসত্য তথ্য প্রদান করেছেন, তাতে তিনি ভীষণভাবে মর্মাহত। এমনকি একজন জনপ্রতিনিধির ধৃষ্টতা ও উদ্ধত্যপূর্ণ এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

পাশাপাশি প্রতিবাদ লিপিতে ইশতিয়াক বলেছেন, ‘জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ শিকদারকে আমি গুলি করেছি। একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে প্রমাণ ছাড়া কাল্পনিক এ অভিযোগ কোন ভাবেই আশা করা যায় না । আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাকে হেয় প্রতিপন্ন করে যে কাল্পনিক অভিযোগ করেছেন তা সম্পূর্ণভাবে মিথ্যা ও ভিত্তিহীন । প্রকাশ্যে জনসম্মুখে এরকম মিথ্যাচারে আমার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন করার যে অপচেষ্টা করা হচ্ছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই । একজন জনপ্রতিনিধির এরকম বক্তব্য মুনাফ শিকদারকে হত্যাচেষ্টা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে, এবং এতে বিচারকার্যের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে । তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে এমন কোন বক্তব্য যাতে কেউ না দেয় যাতে ভিকটিমের ন্যায়বিচার বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে ।’

কেন্দ্রীয় এই যুবলীগ নেতা আরো স্পষ্ট করেন, ‘মুনাফ শিকদার জেলা ছাত্রলীগের যে কমিটির সহ-সভাপতি ছিলেন, আমি সেই কমিটির সভাপতি ছিলাম৷ একসাথে দীর্ঘদিন আমরা ছাত্ররাজনীতি করেছি এবং আমাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান৷ আমার বিরুদ্ধে ভিক্টিমের কোন অভিযোগ নাই, বরং ভিকটিম যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা যে কাল্পনিক ও উদ্দেশ্য প্রনোদিত তা সবার বুঝার কথা । ভবিষ্যতে যেন কেউ এমন কোন বক্তব্য না দেয়, যে বক্তব্যে ভিকটিমের ন্যায়বিচার পাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে ।’

প্রসঙ্গত, ২৭ অক্টোবর (বুধবার) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকায় শুঁটকি মার্কেটের সামনে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলি করে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। তার পিঠে ছোড়া গুলিটি সামনের তলপেট দিয়ে বের হয়ে তারেক নামের এক পথচারী গুলিবিদ্ধ হন। তার পায়েও গুলি লাগে।

পরের দিন রাতে মোনাফ সিকদারের একটি ভিডিও বার্তা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ঐ ভিডিও জবানবন্দিতে মোনাফ সিকদার বলেন, ‘আমাকে কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানের নির্দেশে গুলি করা হয়েছে। দুর্বৃত্তরা গুলি করার সময় আমাকে বলছে- মুজিব চেয়ারম্যানের সঙ্গে লাগছো? এ বলে পেছন থেকে গুলি করে তারা পালিয়ে যায়।’

সামগ্রিক বিষয়ে জানতে কক্সবাজার পৌর মুজিবুর রহমানের সঙ্গে যোগযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মেয়র মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সরোয়ার কাবেরীসহ আটজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন শহরের পেশকারপাড়ার বাসিন্দা ও মোনাফের বড় ভাই মো. শাহজাহান।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

চবিতে ওবিই কারিকুলামে পাঠদান শুরু

চবিতে ওবিই কারিকুলামে পাঠদান শুরু

ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধন, গাড়ি হস্তান্তর

ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধন, গাড়ি হস্তান্তর

বাচিক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াই যায় : শুভ্রা বিশ্বাস

বাচিক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াই যায় : শুভ্রা বিশ্বাস

কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকতে পারে ২২ লাখের বেশি

কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকতে পারে ২২ লাখের বেশি

ওয়ার্ল্ড ব্যাংক ও হিট প্রজেক্টের প্রতিনিধি দলের সঙ্গে চবির উপাচার্যের মতবিনিময়

ওয়ার্ল্ড ব্যাংক ও হিট প্রজেক্টের প্রতিনিধি দলের সঙ্গে চবির উপাচার্যের মতবিনিময়

চকরিয়ায় চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়ায় চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি

কাঁচাবাজারে বাড়তি চাপ, সবজির কেজিতে বেড়েছে ১০-২০ টাকা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.