• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ১১ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

বান্দরবানে অস্ত্র আইনে যুবকের ১৫ বছরের কারাদণ্ড

প্রকাশিত: নভেম্বর ৩ ২০২১, ১৫:৪৯ অপরাহ্ণ
অ- অ+
বান্দরবানে অস্ত্র আইনে যুবকের ১৫ বছরের কারাদণ্ড
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বান্দরবানে অস্ত্র আইনে সাচিং মং মারমা নামে এক যুবককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু হানিফ এ রায় দেন।

আসামি সাচিং মং মারমা রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া রাবার বাগান এলাকার বাসিন্দা। সে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপন কুমার দাস এবং জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বেদারুল আলম জানান, অস্ত্র আইনে আটক যুবক সাচিং মং মারমাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০১১ সালের ৩ জুলাই অস্ত্র-গোলাবারুদসহ নিরাপত্তা বাহিনী দুজনকে আটক করেছিল। অপর আসামি শিশু হওয়ায় তার বিরুদ্ধে শিশু অপরাধ আইনে মামলা চলমান রয়েছে।

আদালত সূত্র জানা যায়, ২০১১ সালের ৩ জুলাই বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চাকমাপাড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল দল দেখে পালানোর চেষ্টা করে দুজন। এ সময় তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকদের স্বীকারোক্তি মোতাবেক গুংরু আগাপাড়া এলাকায় সেগুন বাগান থেকে পলিথিন মোড়ানো অবস্থায় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়।

অস্ত্রগুলো হচ্ছে— দুটি চাইনিজ রাইফেল, সাত রাউন্ড চাইনিজ রাইফেলের তাজা গুলি, চার রাউন্ড মিস ফায়ার্ড গুলি, ৯৫ রাউন্ড এমএম রাইফেলের তাজা গুলি, ২৫ রাউন্ড মিস ফায়ার্ড গুলি, দুই সেট সেনা বাহিনীর আদলে জলপাই রঙের পোশাক, দুই সেট গুলি-ম্যাগজিন বাউন্ডুলারসহ বিভিন্ন সরঞ্জাম।

এ ঘটনায় সেনাবাহিনী অস্ত্র-গোলাবারুদসহ আটক দুই আসামিকে পুলিশের কাছে সোপর্দ করে। আসামিরা হলেন— সাচিং মং মারমা এবং শিশু নেউ মারমা। তাদের অস্ত্র আইনে সদর থানায় মামলা করা হয়।

আসামিদের মধ্যে সাচিং মং মারমা বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, খুন ইত্যাদি অভিযোগে ৫টি মামলা চলমান রয়েছে। অপর আসামি নেউ মারমা শিশু হওয়ায় তার বিরুদ্ধে শিশু অপরাধ আইনে মামলা চলমান রয়েছে।

তবে অস্ত্র আইনে বিশেষ ট্রাইবুনাল মামলা নং-২০/২০১১-এর মূল আসামি সাচিং মং মারমাকে বিভিন্ন তথ্যপ্রমাণ, সাক্ষী এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত ১৫ বছরে সশস্ত্র কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আদালতের নির্দেশে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.