• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৩ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

আজ বিশ্ব শহর দিবস

প্রকাশিত: অক্টোবর ৩১ ২০২১, ১৩:৪৪ অপরাহ্ণ
অ- অ+
আজ বিশ্ব শহর দিবস
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

শহরের জনসংখ্যা ক্রমেই বাড়ছে। এখন বিশ্বের সবজায়গায় মানুষই চায় শহরে থাকতে। এককথায় মানবসভ্যতা দিন দিন আরও বেশি করে শহরকেন্দ্রিক হয়ে পড়েছে। কিন্তু যেসব সুযোগ-সুবিধা পাওয়ার জন্য মানুষ শহরে আসছে, সেই সুযোগ সুবিধাগুলোও তো বজায়ও রাখতে হবে। সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর ৩১ অক্টোবর জাতিসংঘের উদ্যোগে পালন করা হয় বিশ্ব শহর দিবস।

বিশ্ব শহর দিবসের এবারের প্রতিপাদ্য ‘Adapting Cities for Climate Resilience.’ অর্থাৎ ‘জলবায়ুর স্বাভাবিকতা আনয়নে শহরকে উপযোগী করে তোলা’। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের ব্যাপক নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে শহরের বাসিন্দারা বন্যা, ঝড়, তাপমাত্রা বৃদ্ধির মতো নানান রকমের সমস্যার মুখোমুখি হচ্ছে।

এসব বিষয়কে সামনে রেখেই এবারের বিশ্ব শহর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে বিশ্ব শহর দিবস-২০২১। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে দিবসটি পালিত হয়। সভা-সেমিনার করে নগরের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরা হয়।

তবে কোটি মানুষের শহর রাজধানী ঢাকায় এ দিবসটি পালনে সিটি করপোরেশনের কোনো উদ্যোগ দেখা যায় না। অন্য সেবা সংস্থারও কোনো তেমন কর্মসূচি নেই। তবে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠন দিবসটি পালনে নানান কর্মসূচি নিয়েছে।

নগর বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত নগরায়নের ফলে ঢাকায় যানজট, জলাবদ্ধতা, পরিবেশ, পানি, শিল্প ও শব্দদূষণ বাড়ছে। সবুজায়ন হ্রাস পাওয়ায় নগরে তাপমাত্রা বাড়ছে। ফলে সংক্রামক-অসংক্রামক সব ধরনের রোগ দিন দিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে নগর জীবনের চাপ, উদ্বেগ প্রভৃতির সামষ্টিক প্রভাবে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি।

একটি বাসযোগ্য নগর ও জনবসতি গড়তে জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শহরের পরিকল্পনা করতে হবে। পাশাপাশি বিশ্ব শহর দিবস উপলক্ষে সিটি করপোরেশন নাগরিক সভা এবং সেমিনার করলে পরিকল্পিত শহর নিশ্চিত করা সম্ভব হবে।

আগামীকাল ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন (কপ-২৬)’; যেখানে অংশ নিচ্ছেন বিশ্বনেতারা। সে অনুযায়ী একই অনুষ্ঠানে অংশ নিতে আজ (৩১ অক্টোবর) সকালে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় এবং জলবায়ুর পরিবর্তন রোধে বিশ্বকে বাসযোগ্য করতে কীভাবে কাজ করা যায় সেসব বিষয় উঠে আসবে সম্মেলনে।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

চবিতে ওবিই কারিকুলামে পাঠদান শুরু

চবিতে ওবিই কারিকুলামে পাঠদান শুরু

ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধন, গাড়ি হস্তান্তর

ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধন, গাড়ি হস্তান্তর

বাচিক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াই যায় : শুভ্রা বিশ্বাস

বাচিক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়াই যায় : শুভ্রা বিশ্বাস

কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকতে পারে ২২ লাখের বেশি

কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকতে পারে ২২ লাখের বেশি

ওয়ার্ল্ড ব্যাংক ও হিট প্রজেক্টের প্রতিনিধি দলের সঙ্গে চবির উপাচার্যের মতবিনিময়

ওয়ার্ল্ড ব্যাংক ও হিট প্রজেক্টের প্রতিনিধি দলের সঙ্গে চবির উপাচার্যের মতবিনিময়

চকরিয়ায় চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চকরিয়ায় চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা

মুজাফরাবাদ : রক্তে লেখা ৩ মে, স্মৃতিতে অমর এক গণহত্যা

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখাায় : মেয়র শাহাদাত

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি

কাঁচাবাজারে বাড়তি চাপ, সবজির কেজিতে বেড়েছে ১০-২০ টাকা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.