• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২০ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

১১ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১১৮ শতাংশ: ক্যাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ২১ ২০২১, ১৯:১৬ অপরাহ্ণ
অ- অ+
১১ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১১৮ শতাংশ: ক্যাব
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

দেশে গত ১১ বছরে ১০ দফায় বিদ্যুতের পাইকারি দাম ১১৮ শতাংশ ও খুচরা পর্যায়ে ৮৯.৬৩ শতাংশ বেড়েছে বলে দাবি করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সোমবার (২১ জুন) অনলাইনে ক্যাব আয়োজিত ‘জ্বালানি রূপান্তরে ভোক্তা অধিকার সুরক্ষা’ শীর্ষক এক ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা।

ওয়েবিনারে লিখিত প্রবন্ধে সাংবাদিক মনজুরুল আহসান বলেন, পিডিবি ভেঙে দুটি কোম্পানি হওয়ায় জনবল বাবদ ব্যয় বেড়েছে। তারা যে তথ্য-উপাত্ত দেয় তাতে এই ব্যয়ের বিষয়গুলো দেখা যায়। কিন্তু অনিয়মের অনেক খবর আড়ালে থেকে যাচ্ছে। বিগত বছরগুলোয় ভোক্তাসংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে দেখানো হয়েছে, বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রয়োজন নেই, বরং তা কমানো যেতে পারে। অথচ বিদ্যুতের দাম গত ১১ বছরে ১০ দফায় বৃদ্ধি করা হয়েছে। অনিয়ম-অসঙ্গতিতে কোম্পানির বোর্ড সদস্যদের দায় থাকে না। লাভ লোকসানের দায় তারা নেন না। একই ব্যক্তি যখন সচিবালয়ে গিয়ে সিদ্ধান্ত নেন, তিনি যখন আবার কোম্পানিতে এসে মূল্য নির্ধারণ করেন তখন নিয়ন্ত্রণ ও ভারসাম্য বাধাগ্রস্ত হয়।

প্রতি বছর বিদ্যুৎ খাতে ৭ থেকে ৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়, যা দামের সঙ্গে যুক্ত হলে বিদ্যুতের প্রকৃত মূল্য আরও বেশি হবে।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক এম শামসুল আলম বলেন, বিদ্যুৎ বা জ্বালানি সঠিক দাম ও মানে পাওয়া আমাদের অধিকার। একইসঙ্গে পরিবেশ রক্ষার দিকটিও নিশ্চিত করেছে। জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে আমাদের থেকে বিদ্যুতের মূল্য কম। জ্বালানি খাত উন্নয়নে রূপান্তরের প্রশ্ন আসছে, রূপান্তর নিয়ে দেশে ১৭ বছর আগে কাজ শুরু হয়েছে। বিভিন্ন কোম্পানিকে বশে আনতে সরকার দক্ষতার পরিচয় দিতে পারেনি। কোম্পানিগুলোকে ন্যূনতম মূল্যহার নির্ধারণ করা হলেও তা কোম্পানিগুলো তোয়াক্কা করছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি ও অধ্যাপক এমএম আকাশ বলেন, কোম্পানি সংশ্লিষ্টরা চায় জ্বালানি খাতে পরিকল্পিত হস্তক্ষেপ বন্ধ হোক ও বাজার নিজেদের নিয়ন্ত্রণে থাকুক।

মূল প্রবন্ধের তথ্য উল্লেখ করে তিনি বলেন, গত ১১ বছরে বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে ১১৮ শতাংশ। এই পাইকারি দাম বৃদ্ধি প্রভাব ফেলেছে ভোক্তাপর্যায়ে। এখানে কুইক রেন্টালসহ বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের প্রকৃত খরচ কেউ জানে না। সরকার বিদ্যুৎ খাতে একটি ইনডেমনিটি আইন করেছে যেটি গ্রহণযোগ্য নয়।

ShareTweetShare

আরও পড়ুন

স্যামসাং ও এসকোয়্যার ইলেকট্রনিক্সের নতুন অংশীদারিত্ব
অর্থনীতি

স্যামসাং ও এসকোয়্যার ইলেকট্রনিক্সের নতুন অংশীদারিত্ব

ন্যানোটেকনোলজি ছাড়া টেকসই টেক্সটাইল শিল্প গড়া কঠিন
অর্থনীতি

ন্যানোটেকনোলজি ছাড়া টেকসই টেক্সটাইল শিল্প গড়া কঠিন

চট্টগ্রাম থেকে নতুন এক মানবিক সংস্কৃতির সূচনা, উৎসবে কমবে দাম-বাড়বে আনন্দ
অর্থনীতি

চট্টগ্রাম থেকে নতুন এক মানবিক সংস্কৃতির সূচনা, উৎসবে কমবে দাম-বাড়বে আনন্দ

তিন নতুন মডেলের গাড়ি আনলো বিওয়াইডি
অর্থনীতি

তিন নতুন মডেলের গাড়ি আনলো বিওয়াইডি

স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক
অর্থনীতি

স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক

বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের আনুষ্ঠানিক উদ্বোধন
অর্থনীতি

বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের আনুষ্ঠানিক উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাউদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাথে শিক্ষকদের মতবিনিময়

সাউদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাথে শিক্ষকদের মতবিনিময়

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

স্যামসাং ও এসকোয়্যার ইলেকট্রনিক্সের নতুন অংশীদারিত্ব

স্যামসাং ও এসকোয়্যার ইলেকট্রনিক্সের নতুন অংশীদারিত্ব

ন্যানোটেকনোলজি ছাড়া টেকসই টেক্সটাইল শিল্প গড়া কঠিন

ন্যানোটেকনোলজি ছাড়া টেকসই টেক্সটাইল শিল্প গড়া কঠিন

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : নজরুল ইসলাম

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : নজরুল ইসলাম

ধর্ম/সোমবার পবিত্র ঈদুল আজহা

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ সাউথের কমিটি গঠন

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ সাউথের কমিটি গঠন

চট্টগ্রাম থেকে নতুন এক মানবিক সংস্কৃতির সূচনা, উৎসবে কমবে দাম-বাড়বে আনন্দ

চট্টগ্রাম থেকে নতুন এক মানবিক সংস্কৃতির সূচনা, উৎসবে কমবে দাম-বাড়বে আনন্দ

তিন নতুন মডেলের গাড়ি আনলো বিওয়াইডি

তিন নতুন মডেলের গাড়ি আনলো বিওয়াইডি

চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে, ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন

চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে, ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.