• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘রঙ লেগেছে পাহাড়ের আকাশে’

প্রকাশিত: অক্টোবর ২১ ২০২১, ১৫:২৫ অপরাহ্ণ
অ- অ+
‘রঙ লেগেছে পাহাড়ের আকাশে’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের মারমা জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় অনুষ্ঠান ‘ওয়াগ্যোয়াই পোয়ে’র উৎসবে মেতেছেন পাহাড়িরা। এই উৎসবে বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের স্মরণে আকাশে ওড়ানো হচ্ছে রঙ-বেরঙের শত শত ফানুস বাতি।

বুধবার সন্ধ্যায় দুদিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধবিহার, রাজগুরু বৌদ্ধবিহার, সার্বজনীন বৌদ্ধবিহার, রামজাদি বিহার, স্বর্ণমন্দির বিহার, করোনাপুর বিহারসহ আশপাশের বৌদ্ধবিহারগুলো এবং পাহাড়ের ক্যায়াংগুলো থেকে ওড়ানো হয় শত শত ফানুস বাতি।

এসব ফানুসের আলোয় আলোকিত হয়ে উঠে রাতের আকাশ। অনেক দূর থেকে দেখে মনে হয়, যেন রঙ লেগেছে পাহাড়ের আকাশে।

ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবের মূল আকর্ষণ হচ্ছে মঙ্গল রথযাত্রা। বিশেষ পদ্ধতিতে তৈরি ময়ূর আকৃতির একটি বিশাল রথ তৈরি করে তার ওপর একটি বুদ্ধ মূর্তি স্থাপন করা হয়। এর পর মঙ্গল রথটি কেন্দ্রীয় বৌদ্ধবিহার থেকে রশি দিয়ে টেনে টেনে সোমবার রাতে শহরের অলিগলি ঘোরানো হয়।

এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক-যুবতীরা মোমবাতি জ্বালিয়ে বুদ্ধমূর্তিকে শ্রদ্ধা জানান।

এদিকে রাতের এ রথযাত্রা এবং ফানুস বাতি ওড়ানোর দৃশ্যটি দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় জমান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। এখানে বেড়াতে আসা পর্যটকরাও ভিড় জমিয়েছিলেন উৎসব প্রাঙ্গণে।

বৌদ্ধ ধর্মাবলম্বী মংসানু মারমা জানান, তিন মাস বর্ষাবাস (উপুস) থাকার পর পাহাড়ের মারমা সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনায় ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উৎসব পালন করে। প্রচলিত আছে বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ এই আশ্বিনী পূর্ণিমায় তার মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিল।

তাই আশ্বিনী পূর্ণিমার এই তিথিতে আকাশে উড়ানো হয় ফানুস বাতি। পাহাড়ের মারমা সম্প্রদায়েরা নিজস্ব সামর্থ্য অনুযায়ী ফানুস বাতি বানিয়ে আকাশে উড়িয়ে বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধকে স্মরণ করেন।

এদিকে মারমা সম্প্রদায় বিশ্বাস করেন যে, আকাশে ওঠার আগেই যে ব্যক্তির ফানুস মাটিতে পড়ে যায়, তাকে পাহাড়িরা পাপি লোক হিসেবে চিহ্নিত করেন। ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবে ফানুস উড়িয়ে পাহাড়িরা নিজেদের পাপ মোচন করেন।

এ কারণে ফানুস আকাশে ওড়ানোর সময় পাহাড়িরা মারমা ভাষায় ‘সাও দো’ ‘সাও দো’ বলতে থাকেন। এ কথার অর্থ হচ্ছে— শুভ মুক্তি।

ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব-উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শৈটিংওয়াই মারমা জানান, ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব হচ্ছে, মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। তবে করোনা মহামারি এবং দেশে ধর্মীয় উৎসবে সাম্প্রদায়িক হামলার ঘটনায় এ বছর দুদিনব্যাপী মূল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। তার মধ্যে রয়েছে, মঙ্গল রথযাত্রা, হাজার প্রদ্বীপ প্রজ্বালন, পিঠা তৈরি প্রতিযোগিতা, ফানুস বাতি উড়ানো, পঞ্চশীল গ্রহণ এবং ধর্মীয় প্রার্থনাসহ নানা অনুষ্ঠানমালা।

বৃহস্পতিবার মধ্যরাতে মঙ্গল রথ শোভাযাত্রা সাঙ্গু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে পাহাড়ি পল্লী গুলোতে উৎসব চলবে আরও কয়েক দিন বলেও জানান তিনি।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে : মেয়র শাহাদাত

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.